পঞ্জাব রাজনীতিতে ‘নাটক’ অব্যাহত! মুখোমুখি সাক্ষাৎ অমিত-অমরিন্দরের

নভজোৎ সিং সিধুকে প্রকাশ্যে 'অকর্মণ্য', 'দেশদ্রোহী' দাবি করে তিনি ঘোষণা করেছিলেন আগামী নির্বাচনের সিধু যাতে কোনওভাবেই ভোটে জিততে না পারেন তা নিশ্চিত করতে তিনি সবরকম পদক্ষেপ গ্রহণ করবেন। এবার সেই রাস্তা পাকা করতেই তিনি অমিত শাহের সঙ্গে দেখা করছেন কিনা তা নিয়ে বাড়ছে জল্পনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্জাব রাজনীতিতে নাটক যেন থামতেই চাইছে না। পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং-এর পদত্যাগ দিয়ে শুরু হয়েছিল যে রাজনৈতিক চাপানউতোর বুধবারও তার রেশ বজায় থাকল। কারণ এদিনই পঞ্জাবের পদত্যাগী মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং মুখোমুখি সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। বুধবার বিকেলে শাহের বাড়িতে যান অমরিন্দর। এরপর থেকেই অমরিন্দরের বিজেপি যোগ নিয়ে শুরু হয়েছে জোর তরজা।

চলতি মাসেই পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন অমরিন্দর সিং। সূত্রের খবর, দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই মুখ্যমন্ত্রীর পদ খুইয়েছেন তিনি। এখানেই শেষ নয়, রাজ্যপালের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেওয়ার পরেই নিজের দল সম্পর্কে একাধিক অভিযোগ করতে শোনা যায় ক্যাপ্টেনকে। এমনকি কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধিকে একাধিকবার তাঁর সমস্যার কথা জানিয়েও কোনও লাভ হয়নি, এমনটাই অভিযোগ করেছিলেন অমরিন্দর। ফলে তাঁর দলত্যাগ নিয়ে জল্পনা অনেকদিন আগেই শুরু হয়েছিল। পাশাপাশি কংগ্রেসের একাধিক বিধায়কের অভিযোগ ছিল মুখ্যমন্ত্রী থাকাকালীনই বিজেপির একাধিক নেতা-নেত্রীদের সঙ্গে দেখা করেছেন অমরিন্দর। অন্যদিকে মঙ্গলবার হঠাৎই পাঞ্জাবের কংগ্রেস সভাপতির পদ থেকে সরে দাঁড়ান সিধু। এই নভজোৎ সিং সিধুর সঙ্গেও ক্যাপ্টেনের বিবাদ বহুদিনের। সব মিলিয়ে আগামী কিছুদিনের মধ্যেই তিনি দলত্যাগ করতে চলেছেন এমনটাই শোনা যাচ্ছিল।

যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত অমরিন্দর সিং একটি কথাও বলেননি। উল্টে গতকাল অর্থাৎ মঙ্গলবার যখন তিনি দিল্লি পৌঁছান তখনও তিনি অমিত শাহের সঙ্গে দেখা করার প্রসঙ্গ তোলেননি উলটে জানিয়েছিলেন নিজের ব্যক্তিগত কোনও কাজের জন্যই তিনি রাজধানীতে এসেছেন। বুধবার শাহের সঙ্গে সাক্ষাতের পরেও তাঁর উত্তর, ‘অমিত শাহের সঙ্গে এটি সৌজন্য সাক্ষাৎ।’

অন্যদিকে, মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ দেওয়ার পরে তিনি নিজেই কংগ্রেস ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। দাবি করেছিলেন তাঁর সামনে এখন অনেক রাস্তা খোলা। পাশাপাশি নভজোৎ সিং সিধুকে প্রকাশ্যে ‘অকর্মণ্য’, ‘দেশদ্রোহী’ দাবি করে তিনি ঘোষণা করেছিলেন আগামী নির্বাচনের সিধু যাতে কোনওভাবেই ভোটে জিততে না পারেন তা নিশ্চিত করতে তিনি সবরকম পদক্ষেপ গ্রহণ করবেন। এবার সেই রাস্তা পাকা করতেই তিনি অমিত শাহের সঙ্গে দেখা করছেন কিনা তা নিয়ে বাড়ছে জল্পনা।

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

কুকার-শিলনোড়া দিয়ে মারধর, সৌদি আরবে স্বামীর হাতে নৃশংস অত্যাচারের শিকার কেরলের তরুণী

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের