চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশ সীমান্তে ১৩০০ কোটি টাকার সোনা-রুপো বাজেয়াপ্ত করল বিএসএফ

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের মসনদে বসেছেন মহম্মদ ইউনুস। এর নিরিক্ষে রাজনৈতিক অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশ। সেই সুযোগকে কাজে লাগিয়েছে চোরাচালানকারীরা। সম্প্রতি এমনই রিপোর্ট সামনে আনল বিএসএফ। 

বিএসএফের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত মাত্র ১০ মাসে ১৭২. ৫২৮ কেজি সোনা এবং প্রায় ১৭৮ কেজি রুপো উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া দুই ধাতুর বাজার মূল্য প্রায় ১৩০০ কোটি টাকা। রিপোর্টে আরও জানা গিয়েছে, বিএসএফ ভারত-বাংলাদেশ সীমান্তে প্রায় ১১,৮৬৬ কেজি মাদকও বাজেয়াপ্ত করেছে। সীমান্ত থেকে ৩২,৬৫, ৭০০ টাকার জাল মুদ্রাও উদ্ধার করা হয়েছে। মাদক, সোনা-রূপা ও জাল মুদ্রা পাচারের অভিযোগে ৪১৬৮ জনকে গ্রেফতার করেছে সীমান্ত রক্ষী বাহিনী।  

প্রসঙ্গত, ২০২৪ সালের ৮ আগস্ট শপথ গ্রহণের মাধ্যমে মহম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। নতুন এই সরকারে উপদেষ্টা মোট ২৪ জন, যাদের মধ্যে তিনজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। নিম্নোক্ত ব্যক্তিদেরও সরকারে অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেই পরিস্থিতিতে অনেকটাই অশান্ত হয়েছিল বাংলাদেশের রাজনৈতিক আবহ। আর সেই সুযোগই যে কাজে লাগিয়েছিল চোরাচালানকারী তা বলছে বিএসএফের প্রকাশিত রিপোর্ট। গত বছর বিএসএফ প্রায় ১৬৩ কেজি সোনা উদ্ধার করেছিল। এ বছর সোনা চোরাচালান বেড়েছে অনেকটাই বলে দাবি বিএসএফের। 

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ