চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অসম-গুলিকাণ্ডের ভিডিয়ো ঘিরে তপ্ত জাতীয় রাজনীতি

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি:  অসমে পুলিশের গুলিতে প্রাণহানির ঘটনায় সর্বদল বৈঠকের দাবি তুলল তৃণমূল। একই দাবি রাজ্যের অন্যান্য বিরোধীদলের। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভাই তথা দরংয়ের পুলিশ সুপার সুশান্ত বিশ্ব শর্মার সাসপেন্ডের দাবি তুলেছে কংগ্রেস। নিজের ভাইকে  বাঁচাতে এদিন আসরে নেমেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, আত্মরক্ষার্থেই পুলিশ গুলি চালিয়েছে। বেআইনি দখলদারেরা ধারাল অস্ত্র নিয়ে বাহিনীর ওপর চড়াও হয়। এই ঘটনার বিচারবিভাগীয় তদন্ত হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। উল্লেখ করার মতো বিষয় হল, পুলিশের গুলিতে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁরা সকলেই সংখ্যালঘু।   

কিন্তু এই সব ঘটনাকে ছাপিয়ে গিয়েছে একটি ভিডিয়ো। এই মুহূর্তে সেই ভিডিয়োর সত্যতা খতিয়ে দেখেনি।   সেই ভিডিয়োতে দেখা গিয়েছে এক চিত্র সাংবাদিককে। গলায় ক্যামেরা। হাতে বন্দুক।  এক ‘অনুপ্রবেশকারী’ অভিযানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।  আর তাঁর দিকে বন্দুক তাক করে রয়েছে উর্দিধারীরা। তাদের সঙ্গী এক আলোকচিত্রী। প্রতিবাদীকে ঘিরে ধরে পুলিশ বেধরক মারছে। তারপর চলল গুলি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ওই চিত্র সাংবাদিক গোটা ঘটনা ক্যামেরাবন্দি করছেন। 

আচমকাই কাহিনি অন্যদিকে ঘুরে গেল। দেখা গেল মৃতদেহের ওপর পুলিশের অত্য়াচার অব্য়াহত। আচমকাই ওই চিত্র সাংবাদিক মৃতদেহ লক্ষ্য করে দৌড় দেয়। বুকের ওপর লাথি। পরে মার। পুলিশ পরে ওই চিত্র সাংবাদিককে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়ো দ্রুত ভাইরাল হয়। অপরাধীকে গ্রেফতারের দাবিতে সরব হয় নেটিজেনরা।নানা প্রান্ত থেকে নিন্দার ঝড় ওঠে। অসম পুলিশের ডিআইজি ভাস্কর জ্যোতি মহান্তি জানিয়েছেন, ওই চিত্রগ্রাহকে চিহ্নিত করা হয়েছে। চিত্র গ্রাহকের নাম বিনয় বনিয়া। সিআইডি ওই চিত্রগ্রাহকে গ্রেফতার করেছে। 

এদিকে, অসমের সাংসদ তথা লোকসভায় কংগ্রেসের সহকারী দলনেতা গৌরব গগৈ শুক্রবার বলেন, ‘‘মুখ্যমন্ত্রী এবং তাঁর পুলিশ সুপার ভাই মিলে অশান্তি ছড়াচ্ছেন। বৃহস্পতিবার পুলিশের আচরণ প্রমাণ করছে, শান্তিপূর্ণ ভাবে উচ্ছেদ অভিযান চালানোর কোনও সদিচ্ছাই ছিল না।’’ পাশাপাশি টুইটারকে লিখেছেন, ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে সরকারের অভিযোগের সঙ্গে এনআরসি খসড়া তালিকার তথ্য কিন্তু মিলছে না।’

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ