চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১২-১৭ বছর বয়সীদের জন্য সেরামের Covovax-কে ছাড়পত্র

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশজুড়ে ফের করোনাভাইরাসের সংক্রমণ চোখ রাঙাতেই ১২ থেকে ১৭ বছর বয়সীদের জন্য সেরাম ইনস্টিটিউটের তৈরি করোনা টিকা ‘কোভোভ্যাক্স’ (Covovax) ব্যবহারের ছাড়পত্র দিল বিশেষজ্ঞ কমিটি (NTAGI)। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়াকে (DCGI) শুক্রবার নিজেদের সুপারিশ জানিয়ে দিয়েছে (NTAGI)। ১২ থেকে ১৭ বছর বয়সীদের ক্ষেত্রে জরুরি ব্যবহারের জন্য কোভোভ্যাক্সকে ছাড়পত্র দেওয়ায় বিশেষজ্ঞ কমিটিকে কৃতজ্ঞতা জানিয়েছেন সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদার পুনাওয়ালা।

গত কয়েকদিন ধরেই দেশে নতুন করে করোনার সংক্রমণ বেলাগাম হয়ে উঠেছে। দৈনিক আক্রান্তের সংখ্যা লাগাতার তিন হাজারের গণ্ডি ছাড়িয়ে চলেছে। দৈনিক আক্রান্তের পাশাপাশি দৈনিক মৃত্যুও ঊর্ধ্বমুখী। ফলে ক্রমশই উদ্বেগ বাড়ছে। গত বুধবারই করোনার চতুর্থ ঢেউয়ের কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই বৈঠকেই করোনা টিকাকরণের উপরে জোর দিয়েছিলেন তিনি। আর প্রধানমন্ত্রীর বৈঠকের ৪৮ ঘন্টার মধ্যেই ১২ থেকে ১৭ বছর বয়সীদের জন্য ‘কোভোভ্যাক্স’ ব্যবহারের ছাড়পত্র দিল এনটিএজিআই।

ইতিমধ্যেই দেশে ১২ ঊর্ধ্বদের জন্য ‘জাইকোভ-ডি’ (ZyCov-D) টিকাকে ছাড়পত্র দিয়েছিল ডিসিজিআই। তাছাড়া ৫ থেকে ১২ বছর বয়সীদের জন্য বায়োলজিক্যাল ই-এসের ‘করভেভ্যাক্স’ ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। ভারত বায়োটেকের তৈরি ‘কোভ্যাক্সিন’ টিকা ৬ থেকে ১২ বছর বয়সীদের ব্যবহারের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছিল। ডিসিজিআইয়ের এক আধিকারিকের কথায়, ‘দেশে করোনার চতুর্থ ঢেউ যাতে রোখা যায় তার জন্য সবাইকে টিকাকরণের আওতায় নিয়ে আসা হচ্ছে। টিকা নিয়ে কোনও একটি সংস্থা যাতে মুনাফা লুটতে না পারে, তার জন্য একাধিক সংস্থার টিকাকে অনুমোদন দেওয়া হচ্ছে।’  

Published by:

Share Link:

More Releted News:

৫০ শতাংশ বাড়ছে লোকসভা আসন, মহিলাদের জন্য বরাদ্দ ২৭২টি সিট, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

বন্ধুদের খেলা দেখে উচ্ছ্বসিত বিশেষভাবে সক্ষম শিশু! সরলতায় মুগ্ধ নেটদুনিয়া, ভাইরাল ভিডিও

তাপপ্রবাহে পুড়ছে মহারাষ্ট্র, হিটস্ট্রোকের বলি অটোচালক

শুশ্রূষার জন্য ছাড়তে হয়েছিল চাকরি, অসুস্থ মাকে চারতলা থেকে ফেলে দিল গুণধর ছেলে

রোদের মধ্যে গেটে বাঁধা ৫ বছরের নাতনি, চাকরি গেল পুলিশকর্মী দিদার

‘সন্তান চাইলে স্ত্রীকে পাঠাও’, TCS কাণ্ডে বিস্ফোরক অভিযোগ কর্মীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ