সুখবর! এবার বাংলাতেই দেওয়া যাবে ব্যাঙ্কে নিয়োগের পরীক্ষা

আরও জানানো হয়েছে সিবিআইয়ের আসন্ন কেরানি (ক্লার্ক) পদে নিয়োগের সময় থেকেই এই সিদ্ধান্ত খাতায় কলমে বাস্তবায়িত করা হবে। ইতিমধ্যেই এই পরীক্ষার বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাঙ্কের চাকরির পরীক্ষার ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। বৃহস্পতিবার কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র ইংরাজি বা হিন্দি নয়, এরপর থেকে ব্যাঙ্কিং পরীক্ষা দেওয়া যাবে ১৩টি আঞ্চলিক ভাষায়। ওই ১৩টি আঞ্চলিক ভাষার মধ্যে স্থান পেয়েছে বাংলাও। এর আগে পর্যন্ত কেবলমাত্র হিন্দি এবং ইংরাজি ভাষাকেই ব্যাঙ্কিং পরীক্ষার ভাষা হিসাবে ব্যবহার করা হত। 

এদিন কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, এরপর থেকে ভারত সরকার ১২ টি সরকারি ব্যাঙ্কে কর্মী নিয়োগের প্রাথমিক এবং প্রধান দুই ক্ষেত্রেই ইংরাজি এবং হিন্দির সঙ্গে আরও ১৩টি আঞ্চলিক ভাষায় পরীক্ষার ব্যবস্থা করবে। এই আঞ্চলিক ভাষাগুলি হল, বাংলা, তেলেগু, তামিল, উর্দু, ওড়িয়া, মালয়ালাম, কন্নড়, কঙ্কনি, মনিপুরী, অসমীয়া, মারাঠি, পঞ্জাবি এবং গুজরাতি।

উল্লেখ্য, ২০১৯ সালেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন লোকসভায় প্রস্তাব রাখেন, গ্রামীণ ব্যাঙ্কগুলিতে নিয়োগের ক্ষেত্রে যেন ইংরাজি এবং হিন্দির পাশাপাশি আঞ্চলিক ভাষাগুলিতেও পরীক্ষা নেওয়া ব্যবস্থা করা হয়। তাঁর দেওয়া পস্তাবটি পুনর্বিবেচনার জন্য ব্যাঙ্ককিং কর্মী নির্বাচন ইনস্টিটিউটের কাছে পাঠানো হয়েছিল। এই কমিটি ব্যাঙ্কিং পরীক্ষায় সমতা আনার জন্য বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করার পরেই বৃহস্পতিবার তাঁদের সিদ্ধান্ত জানিয়েছে। যেখানে ব্যাঙ্কিং পরীক্ষার ক্ষেত্রে ১৩টি আঞ্চলিক ভাষাকে মান্যতা দেওয়া হয়েছে।

পাশাপাশি আরও জানানো হয়েছে সিবিআইয়ের আসন্ন কেরানি (ক্লার্ক) পদে নিয়োগের সময় থেকেই এই সিদ্ধান্ত খাতায় কলমে বাস্তবায়িত করা হবে। ইতিমধ্যেই এই পরীক্ষার বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা