চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হোটেল-পানশালায় হুক্কা নিষিদ্ধ করল হরিয়ানা সরকার

নিজস্ব প্রতিনিধি: তামাকজাতীয় দ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তা জানা সত্ত্বেও নিত্যদিন মানুষ মাদকদ্রব্য সেবন করে। এবার হরিয়ানায় হোটেল, রেস্তরাঁ, পানশালা সহ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতে হুক্কা পরিবেশন নিষিদ্ধ করা হল। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এই ঘোষণা করেছেন। তবে গ্রামাঞ্চলগুলিতে ঐতিহ্যের ধারক হিসেবে হুক্কা সেবন করা হয়। সেক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য নয়।  

মাদক মুক্তকরণ অভিযানের ‘সাইক্লোথন’ অনুষ্ঠান শেষে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, হরিয়ানা বিধানসভার স্পিকার রাজ্যের হোটেল, রেস্তরাঁ,পাব, পানশালা, নাইট ক্লাবগুলিতে হুক্কা পরিবেশন বন্ধ করার দাবি করেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। পানশালাগুলিতে হুক্কা সেবন একটি জ্বলন্ত সমস্যা হিসেবে ব্যাখ্যা করেন স্পিকার।

১ সেপ্টেম্বর এই মাদক বিরোধী অভিযান ‘সাইক্লোথন’ শুরু হয়। মাদক আসক্তির বিরূপ প্রভাব সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া। এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। অভিযান শেষ হয় সোমবার। তবে মাদক বিরোধী লড়াই এখনও শেষ নয় বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Published by:

Share Link:

More Releted News:

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

গুরুতর অসুস্থ শরদ পাওয়ার, হাসপাতালে ভর্তি বর্ষীয়ান রাজনীতিবিদ

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ফিরল নীল ড্রামের স্মৃতি, বাড়ি থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার ১১ বছরের বালকের দেহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ