ভারতে ‘শিল্পবিপ্লব’, ট্রেন-ইঞ্জিন চলবে এবার হাইড্রোজেনে

ইঞ্জিনের নকশাও তৈরি হয়ে গিয়েছে, কাজ চলছে জোর কদমে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শিল্প-বিপ্লব এবার ভারতে।

আগামীদিনে ট্রেনের ইঞ্জিন চলবে হাইড্রোজেনের সাহায্যে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হবে ইঞ্জিন। ইঞ্জিনের নকশাও তৈরি হয়ে গিয়েছে। কাজ চলছে জোর কদমে। আগামী বছর এপ্রিলে প্রথম ইঞ্জিন তৈরি হয়ে যাবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর বিবৃতি উদ্ধৃত করে ইকোনমিক টাইমস এই খবর প্রকাশ করেছে।

রেলমন্ত্রী মঙ্গলবার একটি অনুষ্ঠানে যোগ দিতে বেঙ্গালুরু গিয়েছিলেন। সেই অনুষ্ঠানের পর তিনি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছিলেন। রেলের আধুনিকীকরণ সংক্রান্ত  প্রশ্নের জবাবে বলেন, মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতীয় রেলের আধুনিকীকরণের ওপর জোর দিয়ে এসেছেন। সেই আধুনিকীকরণের অঙ্গ হিসেবেই আগামীদিনে সব ইঞ্জিন হাইড্রোজেনে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকল্পের নাম  বন্দে মেট্রো।

রেল মন্ত্রক সূত্রে খবর, ১৯৫০ এবং ৬০ সালে যে সব ইঞ্জিন তৈরি করা হয়েছিল, সেই সব ইঞ্জিনের বিকল্প হিসেবেই হাইড্রোজেন-ইঞ্জিন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত এই ধরনের ইঞ্জিন চলে একমাত্র জার্মানিতে। এই ইঞ্জিনের মূল উদ্দেশ্যে পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করা। পাশাপাশি বিদ্যুতের খরচ অনেকটাই কমে যায়। অন্যান্য ইঞ্জিনের তুলনায় এই ইঞ্জিন দ্রুত স্পিড তুলতে পারে। অস্ট্রেলিয়া, পোল্যান্ড, সুইডেন এবং নেদারল্যান্ডসে এই ইঞ্জিনের ট্রায়াল রান হয়ে গিয়েছে। অনেকেই মনে করছেন, আগামীদিনে শুধুমাত্র ট্রেন নয়, অন্যান্য গাড়িও চলবে হাইড্রোজেনে। জার্মানি সফল হয়েছে। ভারত সাফল্য পায় কি না, সেটাই দেখার।

আরও পড়ুন টিকিটে রয়েছে সিটনম্বর, ট্রেনে নেই সেই আসন, বিস্মিত যাত্রী

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের