মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, ইরান ভ্রমণে নাগরিকদের সতর্ক করল বিদেশ মন্ত্রক

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যে  ইজরায়েল-ইরান সংঘাত চরমে উঠেছে। মঙ্গলবার রাতে ইজরায়েলে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানে। এই পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করল বিদেশমন্ত্রক। এই প্রসঙ্গে বিদেশমন্ত্রকের তরফে জানান হয়েছে , ‘আমরা  ইজরায়েলের  বর্তমান পরিস্থিতি নিয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। তাই কোন প্রয়োজন ছাড়া  ভারতীয় নাগরিকদের ইরানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’ 

শুধু তাই নয় বিদেশমন্ত্রকের তরফে আরও  বলা হয়েছে, যারা বর্তমানে ইজরায়েলে বসবাস করছেন তাদের সতর্ক থাকতে হবে। কোন অসুবিধা হলে  তেহরানের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে অনুরোধ করা হচ্ছে। ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে ইজরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

উল্লেখ্য, ইরান হামলার পরে মঙ্গলবার রাতেই মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সুত্রের  খবর সেই বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘ইরান হামলা করে ঠিক কাজ করেনি। এর ফল ভুগতে হবে তাদের। ‘ ইতিমধ্যেই ইরান হামলার নিন্দা করে ইজরায়েলের পাশে দাঁড়াল আমেরিকা। অন্যদিকে ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরেই মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকা হয়েছে। বুধবার এই বৈঠক হওয়ার কথা রয়েছে। মধ্যপ্রাচ্যর উত্তপ্ত পরিস্থিতি নিয়ে এই বৈঠকে আলোচনা হবে এবং চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়াও হতে পারে বলে মনে করা হচ্ছে।

বড়সড় সঙ্কটে CINTAA, পুনম ও পদ্মিনীকে দায়ী করে পদত্যাগ করলেন সংগঠনের ১১ সদস্য

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

স্বাধীনতা দিবসের পরেই বাড়ছে পাউরুটির দাম, কত টাকা খরচ বাড়বে?

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘জেল কে তালা টুটেঙ্গে…’, ফের জেএনইউতে উমর খালিদের মুক্তির দাবিতে উঠল শ্লোগান

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

HIV আক্রান্ত স্বাস্থ্যকর্মীর চাকরি নিয়ে টানাপোড়েন, কী আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত?

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম

দর্জির দোকানে উর্দি বানাতে গিয়ে পাকড়াও ভুয়ো বায়ুসেনা কর্তা