লক্ষ্য শিল্প, বাংলায় বিনিয়োগ করতে শিল্পপতিদের সঙ্গে আলোচনা মমতার

লক্ষ্য বাংলায় শিল্প গড়ে তোলা। একুশের বিধানসভা নির্বাচনে বিরাট জয়ের পর তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন লক্ষ্য শিল্প

Share:

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্য বাংলায় শিল্প গড়ে তোলা। একুশের বিধানসভা নির্বাচনে বিরাট জয়ের পর তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন লক্ষ্য শিল্প। তাই শিল্পের জোয়ার আনতেই সিদ্ধহস্ত মমতা। করোনার লাগাম হাতে থাকার জন্য আগামী বছরের এপ্রিলে অনুষ্ঠিত হবে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। আর তাঁকে কেন্দ্র করেই দেশের সর্বত্র শিল্পপতিদের আহ্বান জানাচ্ছেন মমতা। দু’দিনের সফরে বাণিজ্য নগরী মুম্বইতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ইনফোকোমের ভার্চুয়াল উদ্বোধনেও মুখ্যমন্ত্রীর মুখে একটাই বুলি, ‘এবার শিল্প’। সন্ধ্যায় মুম্বইতে বাণিজ্যিক সংগঠন ওয়াইপিও আয়োজিত ওই সম্মেলনে উপস্থিত ছিলেন দেশের একাধিক শিল্পপতি। ওই বৈঠকে বাংলায় শিল্প-সম্ভাবনার বিষয়টি তুলে ধরেন মমতা।

বাংলাই ভবিষ্যৎ, এই রাজ্যের সঙ্গে যোগ রয়েছে পড়শি দেশ বাংলাদেশের। ভুটান, নেপাল, আবার উত্তর-পূর্ব ভারত যাওয়া অতি সহজ। রয়েছে সমুদ্র, বন্দর, খনিজ তেল ও কয়লা খনি। যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, শ্রমিক দক্ষ কিংবা অদক্ষ, বিমানবন্দর, পাহাড়, লালমাটি কিংবা একাধিক বায়োস্ফিয়ার। বাংলায় বিনিয়োগের জন্য রয়েছে জমি ও ভবিষ্যৎ। বিভিন্ন ক্ষেত্র রয়েছে শিল্পের জন্য। সেটাই মুম্বইয়ে ওয়াইপিও আয়োজিত সম্মেলনে বড় বড় শিল্পপতিদের জানিয়েছেন মমতা। করোনার অতিমারী চিন্তার মাঝেই শিল্প সম্মেলন করছেন মমতা। চিন্তা রয়েছে একাধিক দেশ না আসার। তাই প্রধানমন্ত্রীকে মুখ্য অতিথি করে আনছেন বাংলার মুখ্যমন্ত্রী। রাজ্যের একাধিক মিটিং কিংবা প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জানিয়েছেন শিল্পই এবার লক্ষ্য। বুধবারে মুম্বইয়ের বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকে আন্দোলনকারী মেধা পাটকারকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘আদানি-আম্বানিও চাই আবার কৃষিও চাই।’ 

গত দু’বছর বাণিজ্য সম্মেলন হয়নি রাজ্যে। করোনা পরিস্থিতির জেরেই গত দু’বছর এই সম্মেলন স্থগিত রাখা হয়েছিল। বাণিজ্য সম্মেলন নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। তার নেতৃত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী নিজে। রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও। ২০২২ সালের সম্মেলনেও দেশ-বিদেশের প্রতিনিধিরা যোগ দিতে চলেছেন। এ বারের লক্ষ্য, আগের চেয়ে আরও বড় আকারে এই সম্মেলন আয়োজন করা। আগেও বাণিজ্য সম্মেলনে একাধিক বিনিয়োগ এসেছে রাজ্যে। আগামী বছরে যার মাত্রা বাড়াতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?