চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কঙ্গনাকে চড় কষানো মহিলা জওয়ানের সমর্থনে রাজপথে নামছেন কৃষক নেতারা

নিজস্ব প্রতিনিধি: বিজেপি সাংসদ তথা বিতর্কিত বলিউড অভিনেত্রী  কঙ্গনা রানাউতকে সপাটে চড় কষানো সিআইএসএফের মহিলা জওয়ানের পাশে দাঁড়ালেন কৃষক সংগঠনের নেতারা। অভিযুক্ত জওয়ানের সমর্থনে আগামী রবিবার (৯জুন) রাজপথেও নামছেন কৃষক সংগঠনের সদস্যরা। ওই দিন ‘ইনসাফ’ যাত্রার আয়োজন করা হয়েছে। পাশাপাশি মোহালির পুলিশ সুপারের দফতরের সামনে বিক্ষোভ দেখানোরও কর্মসূচি নেওয়া হয়েছে। কৃষক নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, কঙ্গনাকে চড় মারার ঘটনা নিয়ে উপযুক্ত তদন্ত ছাড়া মহিলা জওয়ানের বিরুদ্ধে ব্যবস্থা নিলে পরিণতি ভাল হবে না।’

গতকাল বৃহস্পতিবার দিল্লি আসার পথে চণ্ডীগড় বিমানবন্দরের মহিলা সিআইএসএফ জওয়ান কুলবিন্দর কাউর হিমাচলের মান্ডির সাংসদক্ষ কঙ্গনা রানাউতকে সপাটে চড় কষান বলে অভিযোগ। ইতিমধ্যেই ওই ঘটনার জেরে অভিযুক্ত মহিলা জওয়ানকে সাসপেন্ড করেছে সিআইএসএফ কর্তৃপক্ষ। তাঁর বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে। এমনকি গ্রেফতারও করা হয়েছে। তবে ঘটনার ভাইরাল ভিডিওগুলিতে চড় মারার দৃশ্য বন্দি হয়নি। এরপরেই কৃষক সংগঠনগুলির তরফে দাবি তোলা হয়, ঘটনার প্রকৃত তদন্ত হোক। সংযুক্নেত কিষাণ মোর্চার নেতা জগজিৎ সিং ডাল্লেওয়াল এবং কৃষক মজদুর সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক সারওয়ান সিং পান্ধের জানিয়েছেন,  সঠিক তদন্তের দাবি জানিয়ে পঞ্জাবের ডিজিপির সঙ্গে দেখা করবেন। অভিযুক্ত মহিলা কনস্টেবল যাতে সুবিচার পান তা নিশ্চিত করতে বলা হবে। অভিযুক্ত মহিলা জওয়ানের ভাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর বোন গত ১৫ বছর ধরে চাকরি করছেন। কেরল, চেন্নাই, অমৃতসর সহ অনেক জায়গায় দায়িত্ব সামলেছেন। অতীতে কখনও এমন কোনও কাণ্ডে জড়াননি। কৃষক মজদুর সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক সারওয়ান সিং পান্ধে বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতকে নিশানা করে বলেছেন, ‘কৃষক আন্দোলনের সময় কঙ্গনার একাধিক বিস্ফোরক মন্তব্য তাঁদের ভাবাবেগে আঘাত দিয়েছে। 

উল্লেখ্য, ২০২০ সালে কৃষক আন্দোলনের সময়ে কঙ্গনা একাধিক বিতর্কিত মন্তব্য করেন। কৃষকদের ‘খালিস্তানি’ বলে কটাক্ষের পাশাপাশি নরেন্দ্র মোদির সমর্থনে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে অভিনেত্রী বলেছিলেন, ‘কৃষকরা সন্ত্রাসী। ১০০ টাকার বিনিময়ে তারা তাঁদের আন্দোলনে লোক ঢোকাচ্ছে। মহিলাদের সামিল করছেন।’ ওই পোস্ট ঘিরে শোরগোল পড়ে যেতেই তড়িঘড়ি তা মুছে দেন বিতর্কিত বলি অভিনেত্রী। তবে তাঁর মন্তব্যে কতটা ফুঁসে রয়েছেন পঞ্জাবের বাসিন্দারা তা বৃহস্পতিবারই প্রমাণ হয়েছে। যে মহিলা জওয়ান কঙ্গনাকে সপাটে চড় কষিয়েছেন তাঁর মা-ও আন্দোলনে সামিল ছিলেন। মায়ের অপমান ভোলেননি কুলবিন্দর। । 

Published by:

Share Link:

More Releted News:

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে মামলার নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

চার বছরের মেয়েকে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে পরকীয়া?

মিরাটে ২৮ কুইন্ট্যাল ভেজাল পনির উদ্ধার, গ্রেফতার দুই ভাই

‘ভালবাসি বলে প্রিয় অভিনেতার হাতে দেশের দায়িত্ব তুলে দিতে পারি না’, বিজয়কে কটাক্ষ প্রকাশ রাজের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ