বল নিয়ে বচসার জেরে শিক্ষককে উপর্যুপরি ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করল ছাত্র

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু : ক্রিকেট খেলতে গিয়ে খেলার বলটি গিয়ে পড়েছিল পাশের এক বাড়িতে। তার থেকেই শুরু বচসা। ঝামেলার জেরে ছুরি ও ভাঙা বোতল দিয়ে দিয়ে এক ব্যক্তিকে কোপানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কর্ণাটকের ( karnataka) বাগালকোট জেলায়।

জানা গিয়েছে, চলতি সপ্তাহে এলাকায় খেলছিলেন একদল যুবক। সেই সময় ক্রিকেট বলটি পাশের বাড়িতে গিয়ে পড়ে বলে অভিযোগ। ওই বাড়িতে থাকেন প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক রামাপ্পা পূজারি (Ramappa Pujari)। তাঁর বাড়িতে গিয়ে বল চান বছর ২১-র যুবক পবন যাদব (Paban Yadav)। কিন্তু রামাপ্পা পূজারি জানান, তাঁর বাড়িতে বল আসেনি। এরপর এক কথা-দু কথায় কথা কাটাকাটি শুরু হয়। অশান্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে রামাপ্পাকে প্রথমে ভাঙা বোতল দিয়ে কোপের ওপর কোপ চালাতে থাকে। তারপর ছুরি দিয়েও একাধিক আঘাত করে। রক্তাক্ত অবস্থায় ওই শিক্ষককে ফেলে পালিয়ে যায় ওই যুবক।

শিক্ষকের মুখে ও চোখে আঘাত লেগেছে। রক্তাক্ত অবস্থায় ওই শিক্ষককে উদ্ধার করে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। ঘটনাস্থলের সিসিটিভি (cctv) ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। আক্রমণের ওই ফুটেজ ভাইরাল হয়েছে মুহূর্তের মধ্যে।

ঘটনাস্থলের সামনেই একটি ক্যামেরা ছিল। সেই ক্যামেরার সামনেই কোপের পর কোপ মারতে শুরু করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। আক্রান্ত শিক্ষকের বয়ানও নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

 

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক