নাবালিকা মেয়েকে ধর্ষণ করার প্ররোচনা, গ্রেফতার মা

Share:

নিজস্ব প্রতিনিধি: অমানবিকতা নাকি নৃশংসতা যাই বলা হোক না কেনও কম বলা হবে। শিশু সুরক্ষা আইন পকসো অনুযায়ী যৌন অপরাধের জন্য় কেরালা থেকে গ্রেফতার এক মহিলা। ৪০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০,০০০ টাকা জরিমানা হয়েছে ওই মহিলার।

কেরালার বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত সোমবার এক মহিলাকে ৪০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০,০০০ টাকা জরিমানা করেছে। অভিযুক্ত মহিলা ২০১৮ সালের মার্চ থেকে ২০১৯ সালের সেপ্টেম্বরের মানসিকভাবে অসুস্থ স্বামীকে ছেড়ে প্রেমিক শিশুপালনের সাথে থাকতে শুরু করে। সেই সময় শিশুপালন ওই মহিলার এক শিশুটিকে বেশ কয়েকবার নৃশংসভাবে নির্যাতন করে। শিশুটির গোপনাঙ্গেও আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এই সব কিছুই হয়েছে মা তথা ওই অভিযুক্ত মহিলার উপস্থিতিতে।

এরপর নির্যাতিতার এগারো বছর বয়সী দিদি বাড়িতে এলে শিশুটি তাকে নির্যাতনের কথা জানায়। বড় মেয়েটিও শিশুপালনের দ্বারা নির্যাতিত হয়েছিল। অভিযুক্ত শিশুদের হুমকি দেওয়ার করণে কাউকে কিছু বলতে পারেনি। কিন্তু এরপর বড় বোন শিশুটিকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে ঠাকুমার বাড়িতে চলে যায়। ঠাকুমা সব জানতে পেরে ওই দুই শিশুকে কাউন্সেলিংয়ের জন্য নিয়ে যায়। সেখানে তারা পুরো ঘটনাটি প্রকাশ করেছিল।

বিশেষ পাবলিক প্রসিকিউটর আরএস বিজয় মোহন সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, “এই অপরাধের জন্য মাকে ৪০ বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্তের প্রেমিকারা ওই মহিলার উপস্থিতিতে দুই সন্তানকে নৃশংসভাবে যৌন নির্যাতন করেছে। অভিযুক্তের আসল স্বামী একজন মানসিক রোগী। এ কারণে তিনি বাচ্চাদের নিয়ে বাড়ি ছেড়ে দুই প্রেমিকের সঙ্গে থাকতেন।”

তিনি আরও জানিয়েছেন, “প্রথম প্রেমিক শিশুপালন সাত বছর বয়সে প্রথম শ্রেণিতে পড়াকালীন মেয়েটিকে নৃশংসভাবে নির্যাতন করেছিল। সেই সময় নির্যাতিত শিশুটি অভিযুক্ত মহিলাকে পুরো ঘটনাটি জানায় কিন্তু সে কিছুই করেনি। উল্টে সে অন্য আরেক প্রেমিককে নির্যাতন করতে সহায়তা করেছিল।”

বিচারক আর রেখা রায় দিয়েছেন যে অভিযুক্ত মাতৃত্বের জন্য সম্পূর্ণ লজ্জাজনক এবং তার কোনও ক্ষমা চাওয়া উচিত নয় এবং তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত। ওই নারীর আরেক প্রেমিকও শিশুটিকে যৌন নিপীড়ন করেছে এবং এ বিষয়ে পৃথক মামলা চলছে।

বিচার চলাকালে প্রথম অভিযুক্ত শিশুপালন আত্মহত্যা করেন। তাই শুধু মায়ের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে। শিশুরা বর্তমানে একটি শিশু হোমে বসবাস করছে। এই মামলায় ২২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় এবং ৩৩টি দলিল জমা দেওয়া হয়।

কুরকুরের প্যাকেটে থাকা খেলনা গলায় আটকে প্রাণ গেল খুদের

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…

ব্যাট হাতে তাণ্ডব! ৯১ বলে ২৩৩ রান করে ইন্টারনেটে ঝড় তুললেন অভিষেক শর্মা

রক্তের লেনদেনে লাগাম টানল স্বাস্থ্য দফতর, জারি নতুন গাইডলাইন

Friendship Day-তে নিজের আসল প্রিয় বন্ধুদের সামনে আনলেন শচিন তেন্ডুলকর

বিমার ৪৪ লক্ষ হাতাতে বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

রাস্তায় বালি-পাথর ফেলে রাখলেই মোটা অঙ্কের জরিমানা, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

বীরভূমে ফুচকা খেয়ে মৃত্যু কিশোরীর, অসুস্থ একাধিক গ্রামবাসী

তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে শুভেন্দুর ভূয়সী প্রশংসা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার