মাদক ইনজেকশন দিয়ে অজ্ঞান, টানা ১৬ দিন ধরে NEET পরীক্ষার্থীকে ধর্ষণ, পিলে চমকানো কাণ্ড যোগী রাজ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের মাহোবায় এক নিট পরীক্ষার্থীকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। মধ্যপ্রদেশের বাসিন্দা ২৫ বছর বয়সী ওই তরুণী মাহোবায় থাকেন। সেখান থেকেই নিটের প্রস্তুতি নিচ্ছিলেন। গত ৩০ এপ্রিল কোচিং থেকে ফেরার পথে তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।

পরিবারের অভিযোগের ভিত্তিতে ১ মে পুলিশ অপহরণের মামলা দায়ের করে এবং তদন্তে চারটি বিশেষ দল গঠন করা হয়। প্রায় ১৬ দিন পর তরুণীকে প্রয়াগরাজ থেকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি মাহোবা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং পুলিশের নিরাপত্তায় রাখা হয়েছে। হাসপাতালের জরুরি চিকিৎসা কর্মকর্তা জানিয়েছেন যে, ছাত্রীটির এমএলসি পরীক্ষা করা হয়েছে। তরুণীর অভিযোগ, তার গ্রামের বাসিন্দা মোহিত শ্রীবাস্তব, অঙ্কিত শ্রীবাস্তব, হালু রাজপুত-সহ কয়েকজন তাঁকে আটকে রেখে নিয়মিত ঘুমের ওষুধ খাইয়ে অচেতন রাখত। তিনি আরও দাবি করেছেন, মূল অভিযুক্ত তাকে বারবার ধর্ষণ করে এবং প্রতিবাদ করতে গেলেই শারীরিকভাবে নির্যাতন চালায়। পরিবারের সদস্যদের হুমকি দিয়ে তাকে ভয় দেখানো হয় এবং জোর করে বিয়েরও চেষ্টা করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: ভারতে নেট পরিষেবা বিপর্যস্ত হবে? ইরানের হুমকিতে বিশ্বজুড়ে ত্রাহি ত্রাহি রব

ঘটনার পর রাজনৈতিক মহলেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কংগ্রেস দল এই ঘটনাকে কেন্দ্র করে সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা শুরু করেছে। রাজ্য কংগ্রেস সম্পাদক ব্রজরাজ সিং জানিয়েছেন যে, অজয় রায়ের নির্দেশে কংগ্রেস গোটা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অজয় রায় নিজেও ফোনে ভুক্তভোগীর সঙ্গে কথা বলে তাঁর শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ নিয়েছেন। ব্রজরাজ সিং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি, তরুণীর উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে আবেদন করেছেন। তিনি আরও জানান, ভুক্তভোগীর সঙ্গে দেখা করতে এবং পরিবারের পাশে দাঁড়াতে কংগ্রেসের একটি প্রতিনিধি দল খুব শীঘ্রই মাহোবায় পৌঁছাবে।

ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্যাতিতা তরুণী এখন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে ন্যায়বিচার এবং অপরাধীদের মৃত্যুদণ্ড দাবি করছেন। রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এবং চিকিৎসার যেন কোনও ত্রুটি না থাকে সেই দাবিও করা হয়েছে । অতিরিক্ত পুলিশ সুপার বন্দনা সিং জানিয়েছেন, অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ