ওয়াকফ : স্ট্যালিন-মমতা-সিদ্দারামাইয়াকে চিঠিতে কী বললেন মেহবুবা মুফতি ?

Share:

নিজস্ব প্রতিনিধি : ওয়াকফ সংশোধনী আইন কার্যকর হওয়ার পর থেকে উত্তাল হয়ে উঠেছে দেশ। এই আইনের বিরোধীতায় সোচ্চার হয়েছেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র বেশ কয়েকজন শরিক। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এই আইনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য তিনজনকেই ধন্যবাদ জানিয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

তিনি চিঠিতে লিখেছিলেন, এই অন্ধকার সময়ে সাহস এবং স্পষ্ট দৃঢ়তা আশার আলো দেখাচ্ছে। সকলকেই গভীর শ্রদ্ধা। তাঁদের সমর্থন এবং নেতৃত্বে নিশ্চিত সাংবিধানিক মূল্যবোধ পুনরুদ্ধার করা যাবে। তিনি আরও বলেছেন, ওয়াকফ কার্যকরী করার ফলে ক্রমাগত সমস্যার সম্মুখীন হচ্ছে সংখ্যালঘুরা। এক দশকেরও বেশি সময় ধরে ভারত ক্রমবর্ধমান সংখ্যাগরিষ্ঠতা বৈচিত্রের মূল্যবোধকে সমস্যার মুখে ফেলছে। বেশিরভাগ নাগরিক এই বিষয়টিকে মেনে নিতে পারছেন না।

ওয়াকফ নিয়ে তাঁদের মন্তব্য, ওয়াকফ আইনের যথেচ্ছ ব্যবহারের জন্য দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে, যা দেশের ধর্মীয় স্বাধীনতাকে ক্ষুণ্ন করে।

ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে শাসকদল ন্যাশনাল কনফারেন্স বিধায়কদের বিক্ষোভে উত্তাল হয়েছিল জম্মু ও কাশ্মীর বিধানসভা। এনসি, কংগ্রেস, নির্দল বিধায়করা ওয়াকফ (সংশোধনী) আইন নিয়ে আলোচনার দাবি জানালে জম্মু ও কাশ্মীর বিধানসভায় হট্টগোলের সৃষ্টি হয়। বিতর্কের জন্য প্রশ্নোত্তর স্থগিত করতে অস্বীকার করে স্পিকার আব্দুল রহিম রাথের ১৫ মিনিটের জন্য অধিববেশন মুলতবি করে দিয়েছিলেন। ওয়াকফ নিয়ে নিজেদের অবস্থান দৃঢ়তার সঙ্গে জানানোর জন্য তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ ও কর্ণাটকের মুখ্যমন্ত্রীদের মেহবুবা মুফতি প্রশংসা করেছে।

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল