দিল্লিতে ৯ বছরের শিশুকন্যাকে অপহরণের পরে ধর্ষণ করে খুন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানী দিল্লিতে আইনশৃঙ্খলা কোন তলানিতে গিয়ে পৌঁছেছে ফের তার নিদর্শন মিলল। ৯ বছরের এক শিশুকন্যাকে প্রথমে অপহরণ করেছিল দুষ্কৃতীরা। তার পরে ফুটফুটে ওই শিশুকে ধর্ষণ করে খুন করেছে ৫২ বছর বয়সী এক নরপিশাচ। অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হলেও চরম লালসার বলি শিশুকন্যার দেহ উদ্ধার করা যায়নি। ঘটনাটি ঘটেছে স্বরূপনগরে। ওই ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার দিল্লি পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ‘দিল্লির স্বরূপনগরের এক ভাড়া বাড়িতে থাকেন হত শিশুর বাবা-মা। দুজনেই স্থানীয় একটি কারখানায় কাজ করেন। গ৩ ১২ ডিসেম্বর বাবা-মা কাজে বেরিয়ে যাওয়ার পরে বাড়ির সামনেই খেলা করছিল ৯ বছরের শিশু কন্যা। বাড়ি ফিরে শিশু কন্যাকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করে দেন। খোঁজাখুঁজি শেষে মেয়ের হদিশ না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগ পেয়ে তদন্তে নেমে পুলিশ আধিকারিকরা জানতে পারেন ঘটনার দিন ৫২ বছর বয়সী এক ব্যাক্তি শিশু কন্যাকে অপহরণ করে স্কুটারে চাপিয়ে গা ঢাকা দিয়েছে। অপহরণকারীর সন্ধানে জোর তল্লাশি শুরু হয়। অবশেষে গত রবিবার অপহরণকারীকে গ্রেফতার করতে সমর্থ হয়।’

জেরার মুখে অভিযুক্ত জানায়, ৯ বছরের শিশু কন্যাকে প্রথমে অপহরণ করে গোপন ডেরায় নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করেছে। তার পরে মেয়েটির নিথর দেহ মুনাক খালে ভাসিয়ে দিয়েছে। জেরায় অভিযুক্ত সত্যি কথা বলছেন কিনা, তা জানতে মঙ্গলবার মুনাক খাল এবং সংলগ্ন এলাকায় বিশেষ তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা। যদিও খুন হওয়া শিশু কন্যার মৃতদেহের সন্ধান মেলেনি।

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

নারকেলের স্বাদে ঝিঙের চচ্চড়ি! বানিয়ে ফেলুন বাঙালির প্রিয় পদ

বিশ্বকাপে খেলতে পারবেন বিরাট-রোহিত? BCCI সভাপতির দুই শর্তে বাড়ল জল্পনা

প্রকাশ্য দিবালোকে এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা পঞ্জাবের মাদকবিরোধী কর্মী পরবিন্দর সিংহ ঝোটা

সাধারণ সবজিতেই জমবে ভুরিভোজ, নিরামিষের দিনে বানিয়ে ফেলুন পেঁপের কোফতা কারি

একই পদে মিলবে স্বাদ ও পুষ্টি, মেনুতে রাখুন আমলকির ডাল

‘মোদি চোর’ মন্তব্য, রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা স্থগিত করল সুপ্রিম কোর্ট

৩৭ বছরের ছোট জসলিনের প্রেমে মজেছেন অনুপ জলোটা! কী বললেন ভজন সম্রাট ?

‘সন্ত্রাসী-গণহত্যাকারী’, নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের তোপের মুখে মোল্লা ইউনুস

নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে বিক্ষোভ, আটক আরশোলাদের নেতা সৌরভ-আশুতোষ

ভার্চুয়াল নয়, এবার সরাসরি মণ্ডপে মুখ্যমন্ত্রী! পুজো উদ্বোধনে মঙ্গলে কোন কোন জেলায় যাচ্ছেন শুভেন্দু?

মিলল না জামিন, দুর্গাপুজোতে জেলেই থাকতে হবে সুজিত বসুকে

পাকিস্তানের পঞ্জাব প্রদেশে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ৫ জনের মৃত্যু, আহত ৩০

রেলযাত্রীদের জন্য সুখবর, শান্তিপুর-কৃষ্ণনগর রুটে চলবে বিশেষ EMU লোকাল,জানুন সময়সূচী