রাজস্থান থেকে উদ্ধার সংসদ হামলার অভিযুক্তদের পোড়া ফোনের যন্ত্রাংশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উদ্ধার হল  সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় প্রধান অভিযুক্ত ললিত ঝার ধ্বংস করা মোবাইল ফোনের কিছু অংশ। রবিবার রাজস্থান থেকে উদ্ধার করেছে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, সমস্ত ফোনই পুড়ে যাওয়া অবস্থায় পাওয়া গিয়েছে। লোকসভার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার মাস্টারমাইন্ড ললিত ঝা সমস্ত অভিযুক্তের ফোন নষ্ট করে দিয়েছে। দিল্লি পুলিশ এখনও ললিত ঝার ফোন উদ্ধার করতে পারেনি। সংসদে নিরাপত্তা ভঙ্গের খবর যাতে অভিযুক্তরা পুলিশকে দিতে না পারে সেইজন্যই তাদের ফোনগুলিকে পুড়িয়ে দেয় ললিত ঝা। তবে মজার বিষয় হল শনিবার রাজস্থানের নাগৌর থেকে মহেশ কুমাওয়াতকে গ্রেফতার করার পরেই রবিবার পুড়ে যাওয়া ফোনগুলি উদ্ধার করে পুলিশ। সংসদ হামলায় এখনও পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে দিল্লির পুলিশ। তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তরা কর্ণাটক, মহারাষ্ট্র, রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও বিহারের বিভিন্ন রাজ্যের বাসিন্দা।

গত ১৬ ডিসেম্বর বুধবার দুপুরে আচমকাই সংসদ চলাকালীন লোকসভার দর্শক গ্যালারি থেকে ঝাঁপিয়ে সাংসদদের বসার আসনে পৌঁছে যান ডি মনোরঞ্জন ও সাগর শর্মা নামে দুই যুবক। দুজনেই কর্নাটকের মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিমহার ইস্যু করা দর্শক পাস নিয়ে লোকসভায় ঢুকেছিলেন। সাংসদ আসনে পৌঁছে যাওয়ার পরেই মনোরঞ্জন ও সাগর সাংসদদের লক্ষ্য করে রং বোমা ছুড়তে থাকেন। প্রথমে খানিকটা হতচকিত হয়ে পড়লেও সম্বি‍ত্‍ ফিরে পাওয়ার পরে দুজনকেই পাকড়াও করেন সাংসদরা। তাদের নিরাপত্তা রক্ষীদের হাতে তুলে দেওয়া হয়।

মনোরঞ্জন এবং সাগর যখন লোকসভার ভিতরে রং বোমা ছুড়ছিলেন তখন সংসদ ভবনের বাইরে ‘তানাশাহি নেহি চলেগা’ বলে শ্লোগান দিয়ে হুলুস্থুলু বাঁধিয়ে দেন নীলম ও আনমোল নামে আরও দুই যুবক-যুবতী। তাদেরও গ্রেফতার করা। চার জনকে জেরা করেই পুলিশ জানতে পারে সংসদ হানার মূল পরিকল্পনাকারী বিহারের বাসিন্দা ললিত ঝা। তাকে ধরতে হন্য হয়ে ঝাঁপিয়েছিল দিল্লি পুলিশ। গত বৃহস্পতিবার রাতে দিল্লির কর্তব্যপথ থানায় আত্মসমর্পণ করেন ললিত। পাঁচ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে বা ইউএপিএ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

স্বাধীনতা দিবসের দুপুরে পাতে রাখুন নেতাজির প্রিয় পদ ‘পালং শাকের বাটি চচ্চড়ি’

কলকাতা বিমানবন্দরে ধুন্ধুমার, যান্ত্রিক ত্রুটির কারণে উড়তে দেরি বিমানের, বিক্ষোভ যাত্রীদের

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

নানুরে বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান ও হুমকি চিঠি, চাঞ্চল্য এলাকায়

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি! হিমাচলের সিরমৌরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত ৪, আহত ৯

দক্ষিণ কলকাতায় পরপর ট্রান্সফরমার বিকল,লিফট-পাম্প অচল, বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল বাসিন্দারা

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

কলকাতা-হাওড়ায় ওয়ার্ড বাড়ানোর তোড়জোড়, আজ বিধানসভায় সংশোধনী বিল আনছে রাজ্য সরকার

আদ্যাপীঠে আরতি করে আদ্যা মায়ের পুজো দিলেন মুখ্যমন্ত্রী, সেবা করলেন গোমাতার

‘রাখে হরি, মারে কে’, কলম্বিয়ায় ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার জীবিত মহিলা