ঘুষ কাণ্ডে গৌতম আদানিকে গ্রেফতারের দাবি রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মার্কিন যুক্তরাষ্ট্রে ঘুষ কাণ্ডে নাম জড়িয়েছে শিল্পপতি গৌতম আদানি। এই আবহে এবার তাঁকে গ্রেফতার করার দাবি তুললেন কংগ্রেস নেতা  রাহুল গান্ধি ।  শুধু তাই নয় তিনি আরও জানান,’ ২০০০ কোটি টাকার কেলেঙ্কারিতে জড়িত থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আদানিকে সুরক্ষা দিচ্ছেন।‘

সম্প্রতি  আমেরিকায় গৌতম আদানি-সহ সাত জনের বিরুদ্ধে কোটি কোটি টাকার ঘুষ এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। আর এই নিয়েই এদিনের সাংবাদিক সম্মেলন থেকে   রাহুল বলেন, ‘আদানি ভারতীয় আইন ও মার্কিন আইন উভয়ই ভঙ্গ করেছেন। আমি অবাক হচ্ছি দেখে আদানি কীভাবে  একেবারে মুক্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন ।  প্রধানমন্ত্রী আদানিকে রক্ষা করছেন। কারণ, প্রধানমন্ত্রী নিজে  আদানির সঙ্গে এই  দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন।‘

পাশাপাশি বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন থেকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছেন রাহুল । তিনি বলেন,’ নরেন্দ্র মোদিজি স্লোগান দিয়েছিলেন যে আমরা একসাথে থাকলে আমরা নিরাপদ। কিন্তু ১০-১৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রীরা গ্রেপ্তার হন, অথচ ২০০০ কোটির দুর্নীতিতে আদানির কিছু হয় না। কারণ, প্রধানমন্ত্রী এনাদের রক্ষা করবেন। তাদের টাকাতেই চলছে বিজেপি।‘ তবে এই বিষয়টি নিয়ে সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে কংগ্রেস সরব হবে বলেও এদিন  জানিয়ে দিয়েছেন  রাহুল গান্ধি।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত