ভাতা, ৫০ লক্ষের বীমা, পেনশন- জিতলে কল্পতরু হওয়ার প্রতিশ্রুতি তেজস্বীর

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহার বিধানসভা নির্বাচনের আগে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব প্রতিশ্রুতি দিলেন কল্পতরু হওয়ার। জানালেন ইন্ডিয়া ব্লক এলে পঞ্চায়েত প্রতিনিধিদের জন্য ৫০ লক্ষ টাকার বীমা কভার এবং পেনশন প্রকল্প চালু করা হবে। এর পাশাপাশি রাষ্ট্রীয় জনতা দলের তরুণ তুর্কী প্রতিশ্রুতি দিয়েছেন যে পঞ্চায়েত সদস্যদের ভাতাও দ্বিগুণ করা হবে।

উপ-মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এবং বিকাশশীল ইনসান পার্টির সুপ্রিমো মুকেশ সাহানির সঙ্গে একটি সাংবাদিক সম্মেলন করেছেন তেজস্বী। তাতে তিনি বলেছেন, “আমরা কিছু বিশেষ ঘোষণা করতে চাই। ইন্ডিয়া ব্লক যদি ক্ষমতায় আসে তাহলে বিহারের পঞ্চায়েত ব্যবস্থার প্রতিনিধিদের ভাতা দ্বিগুণ করা হবে। তাঁদের জন্য পেনশন, ৫০ লক্ষ টাকার বীমা কভার দেওয়া হবে।”

পঞ্চায়েত সদস্যদের পাশাপাশি, তেজস্বী রাজ্যের পাবলিক ডিস্ট্রিবিউটরদের জন্যও কিছু বড় ঘোষণা করেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে ইন্ডিয়া ব্লক ক্ষমতায় এলে, ডিস্ট্রিবিউটরদের প্রতি কুইন্টাল মার্জিন মানি বৃদ্ধি করা হবে। তাছাড়া, ক্ষৌরকার এবং কর্মকারও আর্থিকভাবে লাভবান হবেন। লালুপুত্রের কথায়, “যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, তাহলে আমরা রাজ্যের পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের (পিডিএস) পরিবেশকদের প্রতি কুইন্টাল মার্জিন মানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হবে। এছাড়াও, আমরা রাজ্যের নাপিত, মৃৎশিল্পের ব্যবসায় নিযুক্ত ব্যক্তি এবং কাঠমিস্ত্রিদের ৫ লক্ষ টাকা সুদহীন ঋণ প্রদান করব।” এর ফলে নিম্নবর্গীয় শ্রেণিরা অনেক উপকৃত হবেন বলে বিশ্বাস তেজস্বীর।

এর আগে, রাষ্ট্রীয় জনতা দলের নেতা তথা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করেছিলেন যে, রাজ্যে যেসব মহিলা বর্তমানে চুক্তিভিত্তিক ‘জীবিকা দিদি‘ হিসেবে কাজ করছেন, ভারত জোট ক্ষমতায় এলে তাঁদের স্থায়ী করা হবে। তিনি আরও বলেন যে, এই মহিলা কর্মীদের বেতন প্রতি মাসে ৩০,০০০ টাকা হবে যদি মহাজোট জয়ী হয়। এছাড়াও, সরকার অতিরিক্ত ২০০০ টাকা ভাতা এবং ৫ লক্ষ টাকার বীমা কভারেজেও দেওয়া হবে।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩