চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

 ধনতেরাসের আগে সোনা আরও দামী, কয়েক হাজার কমল রুপোর দাম

নিজস্ব প্রতিনিধি: সামনেই ধনতেরাস। আর ধনতেরাসে সোনা ও রুপোর গয়না কেনার হিড়িক পড়ে যায় আমজনতার মধ্যে। হলুদ ধাতু ছোঁয়ার সাধ্য যাদের নেই, তারা রুপো কিনেই স্বাদ মেটান। তবে এবারের উ‍ৎসবের মরসুমে দুই ধাতুর দাম সাধারণ মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিল। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অবশ্য রুপোর দাম সাধারণ মানুষকে খানিকটা হলেও স্বস্তি দিয়েছে। এক ধাক্কায় প্রতি কেজি রুপোর দাম কমেছে ৮ হাজার টাকা। ফলে আমজনতার পাশাপাশি গয়না বিক্রেতাদের মুখের কোনে হাসির দেখা মিলেছে।

গত কয়েকদিন ধরেই বিশ্ববাজারে তেজি ঘোড়ার মতো ছুটে চলেছে সোনা-রুপোর দাম। তার প্রভাব পড়েছে ভারতীয় বাজারে। লাগামছাড়াভাবে বাড়ছিল দুই ধাতুর দাম। গতকাল বুধবার বাজার বন্ধের সময়ে এক কেজি রুপোর দাম ছিল ১ লক্ষ ৭৬ হাজার ৪৬৭ টাকা। এদিন সকালে ওই দাম অনেকটা কমে দাঁড়িয়েছিল ১লক্ষ ৭০ হাজার ৮৫০ টাকা। বিকেল পাঁচটার সময়ে দাম আরও নিম্নমুখী হয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৬৮ হাজার ৮৩ টাকা। অর্থা‍ৎ গতকালের তুলনায় এদিন রুপোর দাম কমেছে কেজি প্রতি ৮ হাজার টাকার বেশি।

তবে রুপোর দাম কমলেও সোনার দাম অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে। ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ছিল ১ লক্ষ ২৭ হাজার ৪৭১ টাকা। ২২ ক্যারেট অর্থা‍ৎ গয়না গড়ার সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ২৬ হাজার ৯৬১ টাকা। ১৮ ক্যারেটের সোনার দাম ছিল ৯৬ হাজার ৬০৩ টাকা। ফলে এবারের ধনতেরাসে সাধারণ মানুষ আদৌ সোনা কিনতে পারবে কিনা তা নিয়ে যথেষ্টই সন্দিহান গয়না ব্যবসায়ীরা।

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ