চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের হয়ে পোস্ট করে বরখাস্ত সরকারি শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: পাকমদতপুষ্ট লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন দ্য রেসিস্ট্যান্স ফ্রন্টের জঙ্গিরা পহেলগাঁওয়ে ২৫ জন নিরীহ পর্যটক ও এক স্থানীয় পনি চালকের উপর সন্ত্রাসী হামলার পর থেকেই রক্ত ফুটছিল ভারতবাসীর। প্রতিটি শুভবুদ্ধিসম্পন্ন মানুষের একটাই দাবি ছিল, জবাব দিতে হবে পাকিস্তানকে। ভারতীয় তিন বাহিনী মিলিতভাবে অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে। এতে একশোর উপর সন্ত্রাসীর মৃত্যু হয়।

ভারতের আক্রমণে পাকিস্তানের একাধিক বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়। সদ্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও তা স্বীকার করে নিয়েছেন। কিন্তু তার পরেও পাকিস্তানকে সমর্থন করে কেউ কোনও কথা বললে বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে তাঁর কপালে থাকছে অশেষ দুর্ভোগ। সম্প্রতি সারা ভারতে এই ‘দুর্ভোগ’ অনেকের কপালেই জুটেছে।

পাকিস্তানি সেনাবাহিনীর হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মধ্যপ্রদেশের একজন সরকারি শিক্ষিকা। তারপরেই তাঁকে বরখাস্ত হতে হল। জেলা শিক্ষা কর্মকর্তা সঞ্জয় সিং তোমর এই কঠোর পদক্ষেপ নিয়েছেন।

আসলে, মেহতওয়াড়ার সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা শাহনাজ পরভীনের অ্যাকাউন্ট থেকে করা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল হয়েছিল। সেই পোস্ট ছিল পাকিস্তানের পক্ষে। বিষয়টি প্রকাশ্যে আসার পর জেলা শিক্ষা বিভাগ তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় এবং ওই শিক্ষিকাকে বরখাস্ত করে।

শিক্ষা বিভাগ জানিয়েছে যে শাহনাজ পরভীন তাঁর পোস্টের মাধ্যমে ভারতীয় নাগরিক সুরক্ষা কোড লঙ্ঘন করেছেন। এটিকে অসদাচরণ হিসাবে বিবেচনা করে এই সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপটি সোশ্যাল মিডিয়ায় ভুল বিষয়বস্তু শেয়ার করার বিরুদ্ধে শিক্ষা বিভাগের কঠোর নীতির প্রতিফলন ঘটায়।

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ