সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে মিশর সেনা, নৌ কন্টিনজেন্টের নেতৃত্বে মহিলা কম্যান্ড্যান্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আসন্ন সাধারণতন্ত্র দিবস সব দিক থেকে ব্যতিক্রমী হতে চলেছে। কুচকাওয়াজে দেখা যাবে বাহিনীর তিন শাখায় নিযুক্ত অগ্নিবীরদের। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র সম্ভারের প্রদর্শনীর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক। এবারের সাধারণতন্ত্র দিবসের সব থেকে উল্লেখ যোগ্য দিক হল কুচকাওয়াজে অংশ নেবে মিশর সেনাবাহিনী।  থাকবে তাদের একটি কন্টিনজ্যান্ট।  

দিল্লির রেড রোডের কুচকাওয়াজের খবর দিতে গিয়ে দিল্লির ক্যান্টনমেন্টের মেজর জেনারেল ভাবানীশ কুমার জানিয়েছেন, আসন্ন সাধারণতন্ত্র দিবস সব দিক থেকেই ব্যতিক্রমী হয়ে থাকবে। অন্যান্যবার দেশীয় প্রযুক্তিতে তৈরি সমারাস্ত্রের প্রদর্শনীর পাশাপাশি বিদেশ থেকে কেনা অস্ত্রের প্রদর্শনী হয়।  এবারের সাধারণতন্ত্র দিবসে শুধুমাত্র দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্রের প্রদর্শন হবে। আত্মনির্ভর ভারতকে দেশবাসীর সামনে তুলে ধরাই এবারের সাধারণতন্ত্র দিবসে উদ্দেশ্য। আর মিশর সেনার ইউনিটকেও দেখা যাবে কুচকাওয়াজে। ভারতে এই প্রথম ভিন দেশের কোনও সেনাবাহিনীর ইউনিটকে কুচকাওয়াজে অংশগ্রহণের জন্য় আমন্ত্রণ করা হল।  ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে তারা মহড়াও দিয়েছে। ইউনিটের সদস্য ১২০। সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি মিশরের প্রেসিডেন্ট আল সিসি। 

কুচকাওয়াজে দেখা যাবে অগ্নিবীরদের। আর নৌবাহিনীর কন্টিজেন্টের নেতৃত্ব দেবেন মহিলা কম্যান্ড্যান্ট। এই গৌরবময় দায়িত্ব তুলে  দেওয়া হয়েছে লেফটেন্যান্ট কম্যান্ডার দিশা অমরিতকে। নৌবাহিনীর কন্টিনজেন্টেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি মহিলা কম্যান্ড্যান্ট নেতৃত্ব দেবেন বাহিনীর সিগন্যাল কর্পস, আর্মির এয়ার ডিফেন্স ও আর্মির ডেয়ারডেভিলস কন্টিনজেন্টকে। কুচকাওয়াজ শুরু সকাল সাড়ে ১০টায়, বিজয় চক থেকে।

আরও পডু়ন প্রজাতন্ত্র দিবসের মহড়া শুরু কলকাতার রাজপথে

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের