পাকিস্তানি এজেন্টের কাছে গোপন তথ্য পাঠানোর অভিযোগে গ্রেফতার কানপুর অর্ডন্যান্স ফ্যাক্টরির কর্মচারী

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার উত্তরপ্রদেশ এটিএস কানপুর অর্ডন্যান্স ফ্যাক্টরির এক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই কর্মচারীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর এজেন্টদের কাছে গোপন তথ্য সরবরাহ করার অভিযোগ উঠেছে।

এটিএস তাদের বিবৃতিতে জানিয়েছে, অভিযুক্তের নাম কুমার বিকাশ। তিনি কানপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে জুনিয়র ওয়ার্ক ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। বিকাশ একজন সন্দেহভাজন পাকিস্তানি এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন চলতি বছরের জানুয়ারি থেকে। সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টটি খোলা ছিল নেহা শর্মা নামে।

তদন্তে জানা গিয়েছে যে বিকাশ হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে নিয়মিত অর্ডিন্যান্স ম্যানুফ্যাকচারিং, কর্মচারীদের উপস্থিতি পত্র, মেশিন লেআউট এবং প্রোডাকশন চার্ট সম্পর্কিত গোপনীয় নথি এবং সংবেদনশীল তথ্য পাঠাচ্ছিল।

১৩ মার্চ এটিএস একই ধরণের অপরাধের জন্য ফিরোজাবাদের হযরতপুরের আর একটি অর্ডিন্যান্স কারখানার কর্মচারী রবীন্দ্র কুমারকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদের সময় আধিকারিকরা বিকাশের নাম জানতে পারেন।

এটিএস কর্মকর্তারা জানিয়েছেন ওই পাকিস্তানি এজেন্ট নিজেকে ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডের (BHEL) একজন কর্মচারী হিসেবে পরিচয় দিয়ে প্রথমে ফেসবুকে বিকাশের সঙ্গে বন্ধুত্ব করেন। পরে তারা মোবাইল নম্বর বিনিময় করে এবং হোয়াটসঅ্যাপে কথা বলা শুরু করে।

গোপন নথিপত্র বিনিময় বিষয়ক কথোপকথনের জন্য লুডো গেমিং অ্যাপ ব্যবহার করেছিল দুজনেই। গোপন তথ্য দেওয়ার বিনিময়ে বিকাশকে আর্থিক প্রলোভনে প্রলুব্ধ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। বর্তমানে বিকাশকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। চলছে যথাযথ আইনি প্রক্রিয়া।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক