জোর ধাক্কা আম্বানি-আদানির, বিশ্বের শীর্ষ ১৫ ধনীর তালিকা থেকে ছিটকে গেলেন

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দিওয়ালির উ‍ৎসবের আনন্দ নিমিষেই ম্লান হয়ে গেল দেশের দুই সেরা ধনী মুকেশ আম্বানি ও গৌতম আদানির কাছে। শেয়ারবাজারে জোর ধাক্কা খেয়ে বিশ্বের সেরা ২০ ধনীর তালিকা থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় শিল্প মহলের দুই হুজুর। তবে সান্ত্বনার বিষয় হল, দুজনেই সেরা কুড়ি ধনীর তালিকায় রয়েছেন।

গত কয়েকদিন ধরেই উত্থান-পতনের সাক্ষী থেকেছে ভারতীয় শেয়ারবাজার। আর সেই কারণে মুকেশ আম্বানি ও গৌতম আদানির সম্পদের পরিমাণ এক ধাক্কায় অনেকটাই কমেছে। বাণিজ্যিক বিষয়ক সংবাদমাধ্যমগুলির দাবি, গত ২৪ ঘন্টায় শেয়ারবাজারে উত্থান-পতনের কাছে ২৭২ কোটি ডলার বা ২২ হাজার ৮৮২ কোটি টাকার মতো সম্পত্তি খুঁইয়েছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। ফলে তাঁর সম্পদের পরিমাণ কমে দাঁড়িয়েছে ৯৮৮০ কোটি ডলারের কাছাকাছি। আর ওই সম্পদ নিয়ে বিশ্বের ধনী তালিকায় ১৭ নম্বরে অবস্থান করছেন ধীরুভাই আম্বানির পুত্র।

মুকেশের মতোই সম্পদ কমার ধাক্কা খেতে হয়েছে আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানিকে। গত ২৪ ঘন্টায় তিনি খুঁইয়েছেন ২০৬ কোটি ডলার। যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় ১৭ হাজার ৩৩০ কোটির কাছাকাছি। এক ধাক্কায় গৌতম আদানির সম্পদের পরিমাণ কমে দাঁড়িয়েছে ৯২৩০ কোটি ডলার। আর ওই সম্পদ নিয়ে তিনি বিশ্বের সেরা ধনীদের তালিকায় ১৮ নম্বরে দাঁড়িয়েছেন।

তবে শুধুমাত্র মুকেশ আম্বানি কিংবা গৌতম আদানির-ই সম্পদ কমেনি।বিশ্বজুড়ে শেয়ারবাজারে ধস নামিয়ে টেসলা কর্ণধার ইলন মাস্ক, মেটা কর্ণধার মার্ক জুকারবার্গ, মাইক্রোসফট কর্ণধার বিল গেটসেরও সম্পদের পরিমাণ কমেছে।

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

বিশেষ ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২