চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যোগীর শপথ ঘিরে ‘উৎসবমুখর’ উত্তরপ্রদেশ, গোরক্ষনাথ মন্দিরে ১১ কুইন্টাল লাড্ডু নিবেদন

নিজস্ব প্রতিনিধিঃ আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরেই দ্বিতীয়বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ বাক্য পাঠ করবেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের ২২তম এবং বর্তমান মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয় ইনিংস শুরু করা এখন শুধু সময়ের অপেক্ষা। আর যোগীর এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রীতিমতো উৎসবমুখর পরিবেশ সমগ্র উত্তরপ্রদেশে। চলতি সপ্তাহের শুরুতেই জানা গিয়েছিল যোগী আদিত্যনাথের এই শপথগ্রহণ অনুষ্ঠানে বসতে চলেছে চাঁদের হাট। প্রধানমন্ত্রী থকে শুরু করে বিজেপির সমস্ত শীর্ষ স্থানীয় নেতা, কেন্দ্রীয়মন্ত্রীরা তো থাকছেনই, আমন্ত্রণ জানানো হয়েছে বিরোধী দলের সমস্ত শীর্ষ স্থানীয় নেতাদের। এমনকি বিনোদন জগতের একাধিক কলাকুশলীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। 

অন্যদিকে জানা যাচ্ছে, নিজের জীবনের এই বিশেষ দিনটি গোরক্ষনাথ মন্দিরে পুজো দিয়ে শুরু করেছেন যোগী আদিত্যনাথ। তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে গোরক্ষনাথ মন্দিরে ১১ কুইন্টাল লাড্ডু ভোগ নিবেদন করা হয়েছে। গোরক্ষপুরের সব বাড়িতে বাড়িতে বিতরণ করা হচ্ছে এই প্রসাদ। ওই প্রসাদের কিছুটা আবার নিয়ে আসা হয়েছে ইকানা স্টেডিয়ামে। ওই স্টেডিয়ামেই আর কিছুক্ষণ পরে শপথ নিতে চলেছেন যোগী আদিত্যনাথ। জানা যাচ্ছে, বিকেল ৪টে নাগাদ যোগী আদিত্যনাথ যখন দ্বিতীয়বারের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন, তখন ইকানা স্টেডিয়ামে পাঠানো ওই লাড্ডু অতিথিদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করা হবে। অন্যদিকে গোরক্ষনাথ মন্দিরেো এদিন সকাল থেকে প্রসাদ হিসেবে প্রায় ৫ কুইন্টাল লাড্ডু বিলি করা শুরু হয়েছে। 

অন্যদিকে জানা যাচ্ছে, ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ একাধিক হেভিওয়েট বিজেপি নেতা যোগী আদিত্যনাথের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। সব মিলিয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম হওয়ার কথা। আর তাই সেকথা মাথায় রেখেই মেনে চলা হচ্ছে করোনা বিধি। জানা যাচ্ছে, শুক্রবার সকাল থেকে এখনও পর্যন্ত মোট ৭০ জন বিজেপি নেতার করোনা পরীক্ষা হয়েছে। শুধু তাই নয় এই অনুষ্ঠানে  উপস্থিত সমস্ত অতিথিদের জন্যই করোনা পরীক্ষা বাধ্যতামূলক। 

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ