বিপ্লবী সর্বজনীনের পুজোর থিম ‘কৈলাস’

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: করোনা আর লকডাউনের জোড়াফলায় সাধারণ মানুষের পকেটের হাল বেহাল। আর সেদিকটা ভেবেই এবছরও অনেক পুজো কমিটিই চাঁদা তুলছেন না। তার মধ্যে অন্যতম উত্তর দিনাজপুরের রায়গঞ্জের পশ্চিম বীরনগরের বিপ্লবী সর্বজনীন দুর্গোৎসব কমিটি। উদ্যোক্তাদের মিলিত অর্থ আর শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতাতেই এবছর পুজোর আয়োজন করতে চলেছে তারা। যদিও চমক থাকছে থিমে।

বিল্পবী সর্বজনীন দুর্গাপুজোর জন্য গতবছরও সাধারণ মানুষের থেকে চাঁদা তোলেনি। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবারও সেই একই সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা। পুজো কমিটির সম্পাদক সানকিং দাস জানান, চাঁদা তোলা না হলেও পুজোর থিম চমকে দেবে দর্শনার্থীদের। কৈলাসের আদলে একটি কাল্পনিক জগৎকে ফুটিয়ে তোলা হবে মণ্ডপে। বিরাট আকারের মহাদেব শিবের মূর্তি তৈরি করা হয়েছে বাঁশের কাঠামো দিয়ে। সেটিই আসলে মণ্ডপের চূড়া। সরকারি গাইডলাইন মেনে মণ্ডপ থাকবে খোলামেলা। মূল মণ্ডপে থাকবে আদি দুর্গার মূর্তি।

পুজো কমিটির সম্পাদক জানালেন মণ্ডপে ঢোকার মুখে থাকবে অটো স‍্যানিটারি গেট। যারা মাস্ক ছাড়া ঠাকুর দর্শন করতে আসবেন তাঁদের মাস্ক বিলি করা হবে। এছাড়াও একাধিক ডিসপ্লে বোর্ডের মাধ্যমে কোভিড নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হবে। যাতে মণ্ডপের আশপাশে তেমন ভিড় না হয়, তা দেখভালের জন্য সর্বদা ভলান্টিয়ার থাকবে। সূচনার দিন এলাকার গরিব, দুঃস্থ মানুষের মধ‍্যে বস্ত্রবিতরণ করা হবে। অষ্টমীর দিন ভোগ বিতরণ হবে। এছাড়াও প্রথম সারির কোভিড যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে।

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার