চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বেতন সর্বোচ্চ ৯২,৩০০ টাকা! একাধিক শূন্যপদে নিয়োগ করছে বিএসএফ

নিজস্ব প্রতিনিধি: চাকরির আকালের সময় বিপুল নিয়োগ করছে সীমান্তরক্ষা বাহিনী। বিএসএফের তরফে সুযোগ দেওয়া হচ্ছে দেশের জন্য সেবা করতে। বিএসএফের বেশকিছু গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা যদি থাকে এখনই আবেদন জানান। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হবে, বেতন ধরা হয়েছে ৯২,৩০০ টাকা পর্যন্ত। আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে আবেদন করুন। পুরো আবেদন করার প্রক্রিয়াটি হবে অনলাইনে। অফলাইনে আবেদন জানালেও কোনওমতে গ্রহণ করা হবে না।

বিএসএফের এএসআই পদে নিয়োগ করা হবে ১ জনকে। ছুতোর, আবর্জনা পরিস্কার কারীর পদে নিয়োগ করা হবে ৬ জনকে। বিএসএফের কনস্টেবল পদে নিয়োগ করা হবে ৬৫ জনকে। অর্থাৎ ৭২ টি শূন্যপদ রয়েছে বিএসএফে। আর তাতেই হবে নিয়োগ। প্রত্যেক ক্ষেত্রেই বয়সের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। সংরক্ষণের আওতায় পড়া প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় প্রদান করা হয়েছে। এএসআই পদে আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম দশম শ্রেণির পরীক্ষায় পাশের সার্টিফিকেট রাখতে হবে। এছাড়াও থাকতে হবে আইটিআই-এর ডিপ্লোমা ডিগ্রি। এইচসির- আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম দশম শ্রেণির পরীক্ষায় পাশ ও তিন বছরের আইটিআই সার্টিফিকেট থাকা দরকার। বিএসএফের কনস্টেবল পদে- আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম দশম শ্রেণির পরীক্ষায় পাশ ও তিন বছরের আইটিআই সার্টিফিকেট থাকা দরকার।

বেতন ধার্য করা হয়েছে ভালোই। বিএসএফের এএসআই পদে বেতন শুরু- ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা পর্যন্ত। কনস্টেবল পদে বেতন- ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা। এইচসি পদে বেতন ধার্য করা হয়েছে- ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা।

Published by:

Share Link:

More Releted News:

আপনার গ্র্যাচুইটি পেতে ১ বছর না ৫ বছর? চাকরির ধরন অনুযায়ী নিয়ম জেনে নিন

ডিগ্রি ছাড়াই ১৯ বছরের তরুণীকে মোটা টাকার মাইনে দিয়ে চাকরি দিল BMW

C-TET পাশ করলেই মিলবে উচ্চ বেতনের চাকরি, জানুন বিস্তারিত

পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ে নিয়োগ, বছরে ৬ লক্ষ টাকা বেতন, জানুন খুঁটিনাটি

মাধ্যমিক পাশেই রেলের চাকরি! ১১ হাজারেরও বেশি শূন্যপদ, জানুন খুঁটিনাটি

মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পাশেই চাকরি, একাধিক সরকারি পদে আবেদন চলছে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ