Loading live market data...
Loading active stocks...
Connecting...

অপেক্ষমান বিমান, তাড়াহুড়োয় বিয়ে, কাটিয়ে ফেললেন ৪৯ বছর

ট্রিপের আগে বাধ সাধেন বিগ বি-এর বাবা হরিবংশ রাই বচ্চন। বিয়ে না করে তাঁরা বিদেশভ্রমণে যেতে পারবেন না এমনটাই বলেন তিনি সেদিন ছেলেকে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বলিউডের বেনজির জুটি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের আজ ৪৯তম বিবাহবার্ষিকী। ৩ জুন ১৯৭৩ সালে চারহাত এক হয় তাঁদের। কিন্তু বিয়েটা সেদিন হলেও বিয়ের প্ল্যান একেবারেই তাঁদের ছিল না। আসল বিষয় হল জয়া ভাদুড়ি ও অমিতাভ বচ্চনের প্ল্যান ছিল ‘জঞ্জির’ হিট হলে তাঁরা বিদেশভ্রমণে যাবেন। লন্ডনের টিকিটও কাটা হয় সেইমত।

 

কিন্ত তাঁদের এই ট্রিপের আগে বাধ সাধেন বিগ বি-এর বাবা হরিবংশ রাই বচ্চন। বিয়ে না করে তাঁরা বিদেশভ্রমণে যেতে পারবেন না এমনটাই বলেন তিনি সেদিন ছেলেকে। এদিকে পরের দিনের লন্ডনযাত্রার সব তৈরি। অবশেষে শেষমুহুর্তে আত্মীয় পরিজন ও বন্ধুবান্ধবদের খবর দেওয়া হয়। ডেকে আনা হয় পুরোহিতকেও। রাতের বিমানের টিকিট থাকার ফলে সকালেই বসে তাঁদের বিয়ের আসর। লাল বেনারসি গা ভর্তি সোনার গয়নায় এদিন সেজেছিলেন জয়া ভাদুড়ি। অমিতাভ পড়েছিলেন সাদা পাঞ্জাবি ও চোস্তা। বিয়ে শেষে লন্ডন উড়ে যান নবদম্পতি। ১৯৭৪ সালে তাঁদের কোল আলো করে আসে মেয়ে শ্বেতা। দু’বছর পর ১৯৭৬ সালে জন্ম হয় অভিষেকের। 

সেদিনের এই বিশেষ দিনটিকে মনে করে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন বিগ-বিকে। টুইট করে তাঁদের ধন্যবাদ জানিয়েছেন বিগ-বি। সঙ্গে তাঁর পোস্টে দেখা যাচ্ছে প্রণাম করছেন তিনি একটি ছবিতে। তাঁর ফ্যানেদের যে তিনি এই পোস্টে ধন্যবাদ জানিয়েছেন তা না বোঝার অবকাশ নেই। অন্য আরও একটি ছবিতে বিয়ের সময় কুশণ্ডিকার একটি ছবি দিয়েছেন সঙ্গে। দাদু দিদার এই বিশেষ দিনে তাঁদের শুভেচ্ছা জানাতে ভোলেননি নাতনি নভ্যা নভেলি নন্দা। প্রচারের আলো থেকে সে দূরে থাকলেও তারকা পরিবারের হওয়ায় সে বারবার লাইমলাইটে এসেই যায়। আর এই বিশেষ দিনে নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে অমিতাভ বচ্চন ও জয়া ভাদুড়ির বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। 

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

আজ দূরে ভ্রমণের যাওয়ার থাকলে বাতিল করুন, চরম বিপদের সম্ভাবনা.. 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

স্লোগান নয়, বাংলায় এবার অলি-গলিতে বাজবে ‘জয় শ্রী রাম’ গান! সিদ্ধান্ত বিজেপির

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর