মকর সংক্রান্তিতে অন্য ভূমিকায় অক্ষয়,  ‘ভূত বাংলো’-র সেটে  ওড়ালেন  ঘুড়ি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মকর সংক্রান্তি মানেই আকাশে উড়বে  ঘুড়ি। গোটা দেশ জুড়ে মঙ্গলবার আনাচে কানাচে মানুষ ঘুড়ি ওড়াচ্ছে। এই আবহে বলিউড ইন্ডাস্ট্রিতে দেখা গেল এক অন্যচিত্র। মকর সংক্রান্তি উপলক্ষে  ‘ভূত বাংলো’-র সেটে   ঘুড়ি ওড়ালেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার ।

সুপারস্টার অক্ষয় কুমার বর্তমানে পরিচালক প্রিয়দর্শনের হরর-কমেডি ছবি ‘ভূত বাংলো’-এর শুটিং করছেন। দীর্ঘদিন পর এই পরিচালকের ছবিতে অভিনয় করছেন অক্ষয় । তাই ছবির সেটে প্রতিদিনই খুব মজা করেই কাটান  অভিনেতা। কিন্তু মকর সংক্রান্তির দিন দেখা গেল এক অন্য চিত্র।  ‘ভূত বাংলো’-এর সেটে অভিনেতা পরেশ রাওয়ালের সঙ্গে ঘুড়ি ওড়াচ্ছেন অক্ষয় কুমার । ইতিমধ্যেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেতা । সেই ভিডিওতে দেখা যাচ্ছে, দুই অভিনেতা একসঙ্গে ঘুড়ি উড়িয়ে মকর সংক্রান্তি উদযাপন করছেন। ভিডিও ক্যাপশনে অক্ষয় কুমার লিখেছেন, ‘ আজ ভূত বাংলোর সেটে আমি এবং পরেশ রাওয়াল দুজনে মিলে  ঘুড়ি উড়িয়েছি। সকলে জানাই মকর সংক্রান্তি, পোঙ্গালের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।‘

উল্লেখ্য, পরিচালক  প্রিয়দর্শন  ‘দে দানা দান’ ছবিতে শেষ বার অভিনয় করেছিলেন অক্ষয় কুমার । তাঁর সঙ্গে ছিলেন পরেশ রাওয়াল, আশরানি এবং রাজপাল যাদব । আর এবার ফের  অক্ষয় কুমার অভিনয় করতে চলেছেন পরিচালক  প্রিয়দর্শনের ‘ভূত বাংলো’ সিনেমায় । যা মুক্তি পাবে ২০২৬ সালে ২ এপ্রিল।

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট