চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের খুশির খবর বলিউডে, পুত্র সন্তানের জন্ম দিলেন ‘দৃশ্যম’-খ্যাত অভিনেত্রী ঈশিতা দত্ত

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক সুখবর। চলতি বছরের শুরু থেকেই খুশির খবর। মা হয়েছেন একাধিক অভিনেত্রী। যে তালিকায় নাম ছিল, গওহর খান, দীপিকা কক্কর, সানা খান। সবাই পুত্রসন্তানের মা হয়েছেন। কিছুদিন আগেই তেলেগু সুপারস্টার রামচরণ এবং তাঁর স্ত্রী উপাসনার ঘর আলো করে এলো কন্যা সন্তান। সুতরাং বলিউড জুড়ে শুধুই খুশির খবর। এবার খুশির খবরে সামিল হলেন, অজয় দেবগন অভিনীত দৃশ্যম’-সিরিজ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী ঈশিতা দত্ত এবং তাঁর স্বামী বৎসল শেঠ। পুত্র সন্তানের জন্ম দিলেন ঈশিতা শেট্টি। গতকাল অর্থাৎ বুধবার শিশু পুত্রকে স্বাগত জানালেন তারকা দম্পতি। খবরটি প্রকাশ্যে আসা মাত্রই দম্পতির ভক্ত এবং তাঁদের সহ কর্মীরা অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার ঈশিতা হাসপাতাল থেকে ছাড়া পাবেন। আপাতত নবজাতক ও মা দুজনেই ভাল আছেন।

গর্ভাবস্থাতেও ঈশিতা দত্ত এবং বৎসল শেঠকে নিয়মিত দেখা যেত যেকোনো বলিউড ইভেন্টে। ঈশিতা এবং বৎসল শেঠ ২০১৭ সালের ২৮ নভেম্বর গাঁটছড়া বাঁধেন। জনপ্রিয় টিভি শো, ‘রিশতো কা সওদাগর’- বাজিগরের শুটিংয়ের সময় তাঁরা প্রেমে পড়েছিলেন। বিয়ের ৬ বছর পর মা হলেন ঈশিতা। গত ৩১ মার্চ তাঁরা তাঁদের গর্ভাবস্থার কথা ঘোষণা করেন। গর্ভাবস্থার সময় নানারকম আপডেট ভক্তদের সঙ্গে শেয়ার করতেন অভিনেত্রী জুটি।

মে মাসে, তাঁরা তাঁদের নতুন বাড়িতে শিফট করেন। আর নতুন বাড়িতে যাওয়ার কয়েক দিন আগে, ঈশিতার ঐতিহ্যবাহী বেবি শাওয়ার উদযাপন করা হয়। যাতে কাজল এবং ঈশিতার বোন তনুশ্রী দত্তও উপস্থিত ছিলেন। ঈশিতাকে ২০২২ সালে অজয় ​​দেবগন-অভিনীত দৃশ্যম 2- এ শেষ দেখা গিয়েছিল৷ তিনি ছবিতে তাঁর মেয়ে অঞ্জু সালগাঁওকরের ভূমিকায় অভিনয় করেছিলেন৷ তবে অন্তঃসত্ত্বা হওয়ার পর অভিনয় থেকে বিরতি নেন অভিনেত্রী। বৎসল, ‘Tarzan the wonder car’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে ডেবিউ করেন। তবে এরপরে তাঁকে বেশি ধারাবাহিকে দেখা যায়। বৎসল সম্প্রতি তার গুজরাটি ইন্ডাস্ট্রির ডেবিউ ছবি শেষ করেছেন। এতে হেলি শাহও অভিনয় করেছেন। ছবিটি একটি কমেডি-ড্রামা।

Published by:

Share Link:

More Releted News:

‘ভালবাসি বলে প্রিয় অভিনেতার হাতে দেশের দায়িত্ব তুলে দিতে পারি না’, বিজয়কে কটাক্ষ প্রকাশ রাজের

ভাট পরিবারে ফের বিয়ের সানাই, দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন আলিয়ার দিদি

শেয়ার পড়তেই বড় সিদ্ধান্ত! নেটফ্লিক্স বোর্ড ছাড়ছেন রিড হেস্টিংস কেন এই পদক্ষেপ?

‘খারাপ মানুষ নন, শুধু সুপারফিশিয়াল’! হঠাৎ কেন কঙ্গনার মুখে করণ কে নিয়ে এমন মন্তব্য?

দশম শ্রেণীর বোর্ডে ৯২ শতাংশ নম্বর পেলেন ‘কুলফি কুমার বাজেওয়ালা’ খ্যাত মায়রা

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ