অস্কারের পর বাফটা পুরষ্কারের মঞ্চে দীপিকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অস্কারের পর এবার বাফটা পুরষ্কারের মঞ্চে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। BAFTA Film Awards হল (ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসের একটি পুরস্কার অনুষ্ঠান। ইতিমধ্যেই এই অনুষ্ঠানে  উপস্থাপকদের তালিকা ঘোষণা করা হয়েছে। আর সেই তালিকায় উজ্জ্বল করছে বলি তারকা দীপিকা  পাড়ুকোনের নাম।

মঙ্গলবার সকালে অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে BAFTA Film Awards অনুষ্ঠানে উপস্থাপকদের তালিকা ঘোষণা করেছেন। সেই তালিকায় রয়েছে অভিনেত্রীর নাম সহ বেশ কয়েকজনের নাম। উপস্থাপকদের মধ্যে রয়েছেন ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহ্যাম, গায়ক ডুয়া লিপা, কেট ব্ল্যানচেট, ব্রিজারটন তারকা অ্যাডজোয়া আন্দোহ, হিউ গ্রান্ট, লিলি কলিন্স, এমা করিন, গিলিয়ান অ্যান্ডারসন, হিমেশ প্যাটেল এবং ইদ্রিস এলবা।আগামী ১৮ ফেব্রুয়ারি লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে অনুষ্ঠিত হবে ৭৭তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের আসর। এ বছর ক্রিস্টোফার নোলানের ওপেনহেইমার ১৩টি মনোনয়ন পেয়ে শীর্ষে রয়েছেন। ইয়োর্গোস ল্যানথিমোসের ব্ল্যাক-কমেডি সায়েন্স ফ্যান্টাসি পুওর থিংস ১১টি মনোনয়ন পেয়েছে।

এছাড়াও ২০২৩ সালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রগুলোর একটি গ্রেটা গারউইগের ‘বার্বি’ মাত্র পাঁচটি বিভাগে মনোনয়ন পেয়েছে। আন্তর্জাতিক অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণকারী দীপিকা পাড়ুকোন গত বছরের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অন্যতম উপস্থাপক ছিলেন। তিনি আরআরআর-এর নাটু নাটুর পারফরম্যান্স উপস্থাপন করেছিলেন ।

আন্তর্জাতিক রেড কার্পেট এবং ইভেন্টগুলিতে বারবার খ্যাতি লাভ করেছেন বলিউড অভিনেত্রী। তিনি ইকার ক্যাসিয়াসের সাথে ফিফা বিশ্বকাপ ২০২২ ট্রফি উন্মোচন করেন। এর আগে তিনি প্যারিস ফ্যাশন উইক, লুই ভিটন ২০২৩ ক্রুজ শোতে অংশ নিয়েছিলেন। কান উৎসবে দীপিকা পাড়ুকোন ২০২২ সালে জুরি সদস্য হিসেবে চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিলেন।

স্বাধীনতা দিবসে সাজুন তেরঙ্গায়, রইল ট্রেন্ডি ফ্যাশন টিপস

কেউ চান দূরত্ব, কেউ চান রাজত্ব! রাশি অনুযায়ী স্বাধীনতার আসল অর্থ জানুন

ভদ্রাকাল ও সূর্যগ্রহণ একসঙ্গে, প্রবল ক্ষতির সম্মুখীন হতে চলেছেন ৩ রাশির জাতকরা

গুজবে কান না দিয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকুন, রাশি মিলিয়ে জানুন সূর্যগ্রহণে দিনটি কেমন কবে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা