চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঋতু বেরির স্বামী ও ভাইয়ের বিরুদ্ধে অর্থ পাচার সংক্রান্ত মামলার তদন্তে নামল ইডি

নিজস্ব প্রতিনিধিঃ  ফ্যাশান ডিজাইনার ঋতু বেরির স্বামী ও ভাইয়ের বিরুদ্ধে গোয়ার একটি অর্থ পাচার সংক্রান্ত মামলার তদন্তে নামল ইডি। ইতিমধ্যেই তাঁর ভাই নবীন বেরি ও স্বামী অরবিন্দ চাড্ডার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।  স্থাবর ও অস্থাবর সম্পত্তিসহ মোট ২৪.৩৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। যা মূলত মেসার্স সংস্কার গ্রুপ, মণীশ শর্মা, নবীন বেরি ও লাবণ্য ট্রাভেলস ও আরবিন্দ চাড্ডার বিরুদ্ধে করা অর্থ পাচারের তদন্তে সংযুক্ত। 

বাজেয়াপ্ত সম্পত্তি রয়েছে বিভিন্ন ভাবে। গোয়াসহ, দিল্লি, ফরিদাবাদে বাড়ি, ভিলা, ফ্ল্যাট এবং অফিস ছাড়াও ফিক্সড ডিপোজিটের আকারেও রয়েছে বাকি অর্থ।  মণীশ শর্মা , নবীন বেরি ও  অরবিন্দ চাড্ডার বিরুদ্ধে বিভিন্ন ধারায় গোয়া পুলিশ একাধিক এফআইআর দায়ের করে। এর ভিত্তিতেই শুরু হয় অর্থ পাচারের এই তদন্ত। সংস্কার গ্রুপের তত্বাবধানে গোয়ার অঞ্জুনাতে বানজারা হিলস প্রজেক্টের ভিলা বানানোর প্রতিশ্রুতি দিয়ে বিয়োগকারিদের ১০ কোটি টাকা প্রতারণা করে।  

ইডির তদন্তে জানা গিয়েছে মণীশ শর্মা এই সম্পত্তির বিক্রয় চুক্তি ও দলিল সংক্রান্ত বিষয়টির দায়িত্ব নিয়েছিলেন এবং সময়মত ক্রেতাদের এই ভিলা দিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন।  সেইসময় ওই প্রজেক্টটির কাজ ৬০-৭০ শতাংশ এগিয়েছিল।  

Published by:

Share Link:

More Releted News:

শেয়ার পড়তেই বড় সিদ্ধান্ত! নেটফ্লিক্স বোর্ড ছাড়ছেন রিড হেস্টিংস কেন এই পদক্ষেপ?

‘খারাপ মানুষ নন, শুধু সুপারফিশিয়াল’! হঠাৎ কেন কঙ্গনার মুখে করণ কে নিয়ে এমন মন্তব্য?

দশম শ্রেণীর বোর্ডে ৯২ শতাংশ নম্বর পেলেন ‘কুলফি কুমার বাজেওয়ালা’ খ্যাত মায়রা

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ খ্যাত অশ্নীর গ্রোভারের বায়োপিকে আমির খান? জল্পনা বলিউডে

চুপিসাড়ে শৈশবের প্রেমিকাকে বিয়ে করলেন গায়ক জুবিন, এত গোপনীয়তা কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ