চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আমি হার্টে ৯৫ শতাংশ ব্লকেজ ছিল’, হার্ট অ্যাটাকের পর প্রথমবার ইনস্টাগ্রাম লাইভে সুস্মিতা

নিজস্ব প্রতিনিধি: দিন দুয়েক আগেই আচমকাই প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনের ইনস্টাগ্রামে হকচকিত পোস্ট। বাবার সঙ্গে একটি ছবি শেয়ার করে অভিনেত্রী জানান তিনি কয়েকদিন আগেই হার্ট অ্যাটিকের শিকার হয়েছেন। যে খবর শুনে কেঁপে ওঠে গোটা দেশ। এত ফিটনেস এবং সচেতন থাকার পরেও সুস্মিতার সঙ্গে এহেন শারীরিক আক্রমণ কি করে সম্ভব! নায়িকা নিজেই জানিয়েছেন, তাঁর হার্টে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে, বসানো হয়েছে স্টেন্ট। নায়িকার এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী, গত ২৭ ফেব্রুয়ারি তাঁকে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেদিনই তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। ১ মার্চ অভিনেত্রীকে ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, ওইদিন তিনি শহরে শ্যুটিং করছেন। সে সময়েই বুকে অস্বস্তি বোধ করায় সেখানেই এক চিকিৎসক এসে তাঁর দেখাশোনা করে যান। কিন্তু ব্যাপারটা ভালো না ঠেকার কারণে অভিনেত্রীকে সোজা হাসপাতালের নিয়ে যাওয়া হয়। তবে বর্তমানে অভিনেত্রী নিজেই জানিয়েছেন তিনি খুব শীঘ্রই নতুন জীবনে ফিরবেন। আপাতত তাঁর শারীরিক অবস্থা ঠিক আছে। তিনি সকল ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন এত ভালোবাসা দেওয়ার জন্যে ধন্যবাদ।

 

View this post on Instagram

 

A post shared by Sushmita Sen (@sushmitasen47)

অসুস্থতার খবর দেওয়ার পর এই প্রথম ইনস্টাগ্রাম লাইভে এলেন নায়িকা। প্রথমেই তিনি নানাবতী হাসপাতালে তাঁর চিকিৎসকদের উদ্দেশ্যে ধন্যবাদ জানালেন। এদিন বাড়ি থেকেই লাইভে এলেন নায়িকা। তিনি আরও বললেন, চিকিৎসকদের কাছে কৃতজ্ঞ, গোপনীয়তা বজায় রাখার জন্য। তিনি ঈশ্বরকে ধন্যবাদও জানিয়েছেন। তিনি বলেন, “আমার ধমনীতে ৯৫ শতাংশ ব্লকেজ ছিল। আমি একটি ব্যাপক হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলাম।” পাশাপাশি ভক্তদের আশ্বস্ত করলেন, খুব শীঘ্রই আর্যা 3-এর শুটিং শুরু করবেন। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে।

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ