বলিউডে ডেবিউ করছেন রণবীরের দিদি, প্রথম ছবিতেই ঋদ্ধিমার নায়ক কপিল শর্মা

খুব শীঘ্রই তিনি তাঁর পরবর্তী কমেডি ছবির শুটিং শুরু করবেন। তবে শুনলে চমকে যাবেন, এই ছবিতে কপিল শর্মার সঙ্গে জুটি বাঁধবেন কাপুর কন্যা ঋদ্ধিমা কাপুর

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই মুম্বই বিমানবন্দরে কপিল শর্মার লুক দেখে হতভম্ব হয়ে গিয়েছিলেন ভক্তরা। আকর্ষণীয়ভাবে কমে গিয়েছে তাঁর ওজন। এত কম সময়ে কী ভাবে তিনি ওজন কমালেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। বর্তমানে কপিল শর্মার এই লুকই সংবাদ মাধ্যমের আলোচ্য বিষয়! এমনকী অনেকেই প্রশ্ন করেছেন যে, তিনি ‘ওজিম্পিক’ খেয়ে দ্রুত ওজন কমালেন কিনা! যদিও এ নিয়ে মুখ খুলতে রাজি নন কপিল শর্মা। অবশেষে প্রকাশ্যে এলো কপিল শর্মার দ্রুত এই রূপান্তরের কারণ! বর্তমানে ছবির কাজে ব্যস্ত অভিনেতা। খুব শীঘ্রই তিনি তাঁর পরবর্তী কমেডি ছবির শুটিং শুরু করবেন। তবে শুনলে চমকে যাবেন, এই ছবিতে কপিল শর্মার সঙ্গে জুটি বাঁধবেন কাপুর কন্যা ঋদ্ধিমা কাপুর।

হ্যাঁ, রণবীর কাপুরেরর দিদি এবং নীতু-ঋষি কাপুরের বড় মেয়ে। করিনা এবং করিশ্মা কাপুরের খুড়তুতো বোন। পরিবারের সকলে অভিনয়ে নামলেও ঋদ্ধিমা কাপুর অভিনয় থেকে আড়ালেই ছিলেন। খুব অল্প বয়সেই তাঁর বিয়ে হয়ে যায়। কাপুর থেকে সাহানি হয়েছেন তিনি। তবে এবার অভিনয়ে ডেবিউ করতে চলেছেন ঋদ্ধিমা কাপুর। হ্যাঁ, কপিল শর্মার পরবর্তী কমেডি চলচ্চিত্রে নায়িকা হিসেবে দেখা যাবে কাপুর কন্যাকে। সূত্রের খবর, এই ছবির জন্যই ওজন কমিয়েছেন কপিল শর্মা। ছবিটি পরিচালনা করবেন আশীষ আর মোহন। ছবিটি একটি কমেডি বিনোদনমূলক হবে।

ছবিতে নীতু কাপুরেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এই ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক হবে ঋদ্ধিমা কাপুর সাহানির। কমেডি ছবিতে অভিনয়ের জন্যে বেশ উত্তেজিত রণবীরের দিদি। তবে ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। জানা গিয়েছে, শীঘ্রই ছবির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন নির্মাতারা। সম্প্রতি ঋদ্ধিমা কাপুর নেটফ্লিক্সের ‘ফ্যাবিউলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস’ শোতে উপস্থিত হয়েছিলেন। যেখানে ঋদ্ধিমা কাপুরের আদব-কায়দা, ব্যক্তিত্ব মুগ্ধ করেছিল সকলকে। অন্যদিকে কপিলকে শীঘ্রই ‘কিস কিস কো প্যায়ার করু’ ছবিতে দেখা যাবে।

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

কলার খোসা ফেলে না দিয়ে বাড়িতেই বানান প্রাকৃতিক হেয়ার টনিক

রাশি বদল দেবগুরু বৃহস্পতির, জানুয়ারি পর্যন্ত টাকার জোয়ারে ভাসবে ৩ রাশি

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিরামিষের বদলে চিকেন বিরিয়ানি! এয়ারপোর্টে হুলস্থূল কাণ্ড

বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

টেস্টে নয়া মাইলফলক স্পর্শ কাগিসো রাবাদার, দ্রুততম ৩৫০ উইকেটের মালিক

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা