চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নির্দেশ অমান্য, চড় মেরে ছবির শ্যুটিং সেট থেকে তাড়িয়ে দেওয়া হয় কপিলকে

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক হল দেশের অন্যতম জনপ্রিয় কমেডি শো ‘The Kapil Sharma Show’ শেষ হয়েছে। বর্তমানে কপিল তাঁর টিমকে নিয়ে বিদেশে কনসার্ট করতে ব্যস্ত। কপিল শর্মা শো থেকেই তাঁর পরিচিতি বিশ্ব জুড়ে। এখন দেশের প্রতিটা মানুষই মোটামুটি কপিলকে চেনেন। তবে কপিল শর্মা শোয়ের আগে বলিউডে দু-একটা চলচ্চিত্রে ছোট্ট রোল প্লে করেছিলেন কপিল। আর এই ছবিগুলির মারফতেই বলিউডে উত্থান তাঁর। যাই হোক, কপিল শর্মা অনেক আগেই একবার ভাগ করেছিলেন যে, তিনি অভিনেতা সানি দেওলের অভিনীত মাইলস্টোন সৃষ্টিকারী মুভি ‘গদার’ (Gadar: Ek Prem Katha) এ একটি ছোট অংশে অভিনয় করেছিলেন। সম্প্রতি, প্রবীণ অভিনেতা মুকেশ খান্নার সঙ্গে একটি সাম্প্রতিক চ্যাট শোতে, এই ফিল্মের অ্যাকশন ডিরেক্টর টিনু ভার্মা কপিলের বিষয়ে একটি অভিজ্ঞতা স্মরণ করলেন। জানালেন, শ্যুটিংয়ের সময়ে কীভাবে একদিন তিনি কপিলের জন্যে খুব বিরক্ত হয়েছিলেন এবং তাঁকে সেট থেকে সরিয়ে দিয়েছিলেন।

টিনু জানালেন যে, এই ছবির একটি দৃশ্যের জন্যে প্রচুর ভিড়ের মধ্যে শ্যুটিং করা হচ্ছিল এবং সবাইকে ট্রেনের দিকে দৌড়ানোর নির্দেশ দেওয়া হয়েছিল। তখন তিনি অ্যাকশন বলার সঙ্গে সঙ্গেই ভিড় ট্রেনের দিকে ছুটতে শুরু করে সবাই, কিন্তু সেখানে একটি মাত্র ছেলে ছিল যিনি অ্যাকশন বলার পরেও উল্টো দিকে ছুটতে শুরু করেছিল, আর সেই ব্যক্তিটিই ছিল কপিল। তৎক্ষণাৎ টিনু ছেলেটিকে ডেকে নির্দেশ পালন করতে বললেও কপিল তা করেনি। আর তারপর থেকেই টিনুর নজর ছিল কপিলের দিকে। বলেন যে, তোমার জন্যে আমরা আরও একটি শট নিতে যাচ্ছি। এরপরে যখন সবারই গড়াগড়ি খাওয়ার একটি শট ছিল, তখনও আবার উল্টোদিকে দৌড়তে শুরু করেছিলেন কপিল। টিনু বললেন, “এরপরেই আমি ক্যামেরাটা নামিয়ে কপিলের দিকে ছুটলাম। যে মুহূর্তে ওকে ধরলাম, আমি ওকে চড় মেরে সেট থেকে বের করে দিয়েছিলাম।”

তবে এই অঙ্গভঙ্গি করার কারণ নিজেই জানিয়েছিলেন কপিল। যখন সানি দেওল একবার কপিল শোতে হাজির হয়েছিলেন। কপিল তখনই এই ঘটনাটি স্মরণ করে জানিয়েছিলেন, সেদিন শ্যুটিংয়ে তিনি বিপরীত দিকে দৌড়েচ্ছিলেন কারণ তিনি নিজেকে সবার থেকে আলাদা দেখাতে চেয়েছিলেন। তিনি নিশ্চিত ছিলেন যে, এই ভিড়ের মধ্যে তাঁকে কেউ চিনতে পারবেনা। তাই তিনি ভিড় থেকে নিজের বৈশিষ্ট্য বোঝানোর জন্য এই কাজটি করেছিলেন তিনি। আর এই কথাটি শুনে সানিও বেশ হতবাক হয়েছিলেন। বর্তমানে কপিল বিরতিতে আছেন। বিদেশ থেকে কনসার্ট সেরে সেপ্টেম্বরে ফিরে আসার কথা তাঁর। এদিকে অভিনেতাকে শীঘ্রই নন্দিতা দাসের ছবিতে দেখা যাবে যেখানে তিনি একজন ফুড ডেলিভারি এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন।

Published by:

Share Link:

More Releted News:

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ