পঞ্জাবের মুখ্যমন্ত্রীর সঙ্গে কপিল, রাজনীতিতে যোগ দিচ্ছেন নাকি অভিনেতা?

সম্প্রতি একটি বড় প্রকল্পের জন্য পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-এর সঙ্গে হাত মিলিয়েছেন কপিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে দেশের বহু তারকারা অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে ঝুঁকছেন, কেউ কেউ আবার রাজনীতির জন্যে অভিনয়ও ছেড়ে দিচ্ছেন। সেখানেও নির্বাচনে অংশগ্রহণ করে সফলতা পাচ্ছেন, বলিউড, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে এই সংখ্যাটা প্রচুর। যেমন থালাপথি বিজয় আসন্ন ছবির শুটিং শেষ করেই ৩ বছর বিরতি নেবেন, জানা গিয়েছে, ২০২৬ সালে নিজের রাজ্যের নির্বাচনে তিনি দাঁড়াবেন। যদিও অভিনেতা আনুষ্ঠানিকভাবে কিছু জানান নি। আবার শোনা যাচ্ছে, অভিনেত্রী সামান্থা রুথ প্রভুও রাজনীতিতে যোগ দিতে চলেছেন। এর মধ্যেই শোনা গেল, বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা তথা সঞ্চালক কপিল শর্মা ও রাজনীতিতে যোগদান দিতে চলেছেন। এই মূহুর্তে তাঁর জনপ্রিয় টিভি শো ‘দ্য কপিল শর্মা নাইট’ সম্প্রচারিত হচ্ছে, তার মধ্যেই চলে এলো তাঁকে নিয়ে বড়সড় আপডেট।

সম্প্রতি একটি বড় প্রকল্পের জন্য পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-এর সঙ্গে হাত মিলিয়েছেন কপিল। কপিল নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই তথ্য জানিয়েছেন। এরপর থেকেই চারপাশে গুঞ্জন, কপিল রাজনীতিতে যোগ দিতে চলেছেন। তিনি তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন, যেটি পাঞ্জাবে অনুষ্ঠিত ‘রংলা পাঞ্জাব’ অনুষ্ঠানের ঝলক।

ভিডিওতে, কপিলকে পঞ্জাবের সিএম ভগবন্ত মানের সঙ্গে পঞ্জাবের সংস্কৃতি এবং পর্যটন উপভোগ করতে দেখা গিয়েছে। ভিডিওটি শেয়ার করে, কপিল ভগবন্তকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন। মুখ্যমন্ত্রীও কৌতুক অভিনেতার প্রচুর প্রশংসা করেছেন। 

কপিল তার ইনস্টা গল্পে আরেকটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে কমেডিয়ানের প্রশংসা করতে দেখা গেছে। ভিডিওতে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে বলতে শোনা গিয়েছে, ‘কপিল শিল্পী নন, শিল্পপতি। তার আগমনের আগে কমেডি শিল্প ছিল না। তিনি কমেডির একটি বড় শিল্প শুরু করেছেন এবং কমেডিকেও অনেক উচ্চতায় নিয়ে গিয়েছেন। চিকিৎসকদের কথায়, হাসি জীবনের সেরা ওষুধ, তাই কপিল শর্মা এতে তাঁর পুরো অবদান রেখেছেন। কপিলের এই ভিডিও দেখে অনেকেই তাঁর রাজনৈতিক যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?