এবার কি দেবরাজ ইন্দ্র কুণাল কপূর? ভাইরাল ছবি নিয়ে গুঞ্জন তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: কুণাল কপূরকে শেষ দেখা গিয়েছিল ‘জুয়েলথিফ’-এ। নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল সিনেমাটি। তবে ‘জুয়েলথিফ’ দর্শকদের বিশেষ প্রশংসা কুড়োতে পারেনি। সমালোচক এবং দর্শকদের কাছ থেকে নেতিবাচক পর্যালোচনা পাওয়ায় ছবিটি বিশেষ আলোচনার জন্ম দিতে পারেনি। গুঞ্জন, কুণাল কপূরকে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ দেখা যাবে। এই সিনেমাতেই অভিনয় করার কথা রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশ। এই ত্রয়ীই রয়েছেন মুখ্য ভূমিকায়। দিন কয়েক আগে খবরে প্রকাশিত হয়েছিল যে কুণাল রামায়ণে দেবরাজ ইন্দ্রর চরিত্রে অভিনয় করবেন। ইতিমধ্যেই শুরু করেছেন ছবির শুটিং।

দিন কয়েক আগে কুণাল নিজের ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, “সৃজনশীলতা, কৌতূহল এবং ক্লিন শেভের রিওয়াইন্ড সপ্তাহ।” কথা হল, অভিনেতা পোস্টে একাধিক ছবি শেয়ার করলেও দুটি ছবি সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।

একটি ছবিতে কুণালকে আয়নার সামনে বসে থাকতে দেখা যাচ্ছে। মুখে মেকআপ করা। যেখানে বসে রয়েছেন সেই স্থানটি দেখতে ভ্যানিটি ভ্যানের মতো। আর একটি ছবিতে কুণালকে একটি সেটে ফেসিয়াল মোশন ক্যাপচার সিস্টেম পরা অবস্থায় দেখা যাচ্ছে।

সিনেপ্রেমীরাও কুণালকে দেবরাজ ইন্দ্রর চরিত্রে দেখার জন্য মুখিয়ে রয়েছেন। একজন মন্তব্য করেছেন, “তিনি দেখতে ইন্দ্র দেবের মতো।” অন্য আর এক ভক্ত কুণাল এবং রণবীরের ছবি “বচনা অ্যায় হাসিনো” এর কথা মনে করে লিখেছেন, “জোগি মাহি আবার মিলিত হচ্ছে”।

কুণাল, রণবীর, সাই এবং যশ ছাড়াও রামায়ণে অভিনয় করেছেন রবি দুবে, সানি দেওল, অরুণ গোভিল, লারা দত্ত, ইন্দিরা কৃষ্ণন, কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং এবং অন্যান্যরা। তাই হাউজফুল ৫ এর মতো রামায়ণও কিন্তু মাল্টিস্টারার মুভি হতে চলেছে। জানা গিয়েছে, রামায়ণ দুটি ভাগে মুক্তি পাবে। ২০২৬’র দীপাবলীতে আসবে প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ আসবে ২০২৭ সালের দীপাবলিতে।

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

নিউ ইয়র্কে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণী ও তাঁর বন্ধুর

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

শিশুদের ‘যৌন নির্যাতন’ নিয়ে কেন্দ্রের কড়া বার্তা, চাপের মুখে বড় পদক্ষেপ মেটার

নন্দীগ্রামে হাসি রানি রথের মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

সুবর্ণ সুযোগ, মাত্র ২০ হাজারে মিলবে ৭০০০mAh ব্যাটারি-সহ Realme 5G ফোন

কোলাহল থেকে দূরে থাকতে চান? এবার পুজোয় ঢুঁ মারতে পারেন এই তিন রাজবাড়িতে

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র