ঘুরে ঘুরে গাইতে ও নাচতে অসুবিধা হত পারভিন বাবির, জিনাতই সব বদলে দেয়

টাইম'স জুলাই সংখ্যার প্রচ্ছদে প্রথম বলিউড অভিনেত্রী হিসেবে কভারে বিকিনি দ্বারা সুসজ্জিত হয়ে ইতিহাস তৈরি করেছিলেন পারভিন। তখন তাঁর বয়স ছিল মাত্র ২৭ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের তৎকালীন যুগের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পারভীন বাবি। অমিতাভ থেকে ঋষি কাপুর, রাজেশ খান্না একাধিক সুপারস্টারের সঙ্গে কাজ করেছেন তিনি। বেঁচে থাকলে আজ অভিনেত্রীর বয়স হত ৬৯ বছর। তাঁর জন্মদিন উপলক্ষে আজ জানাবো এই অভিনেত্রীর বিষয়ে কিছু অজানা তথ্য।

সত্তরের দশকে চলচ্চিত্রে যোগদানের আগে, এক বছর মডেলিং করেছিলেন তিনি। ১৯৭৩ সালে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। ক্রিকেটার সেলিম দুররানির সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী। কিন্তু ছবিটি বক্সঅফিসে ভালো ব্যবসা না করলেও পারভিন একটুও দমে যাননি। মজবুর (১৯৭৪) এবং দিওয়ার (১৯৭৫)-সহ একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্রে মূল অভিনেত্রী হিসেবে যোগদান করেন পারভিন। তাঁর সময়ে যদি ফিরে তাকানো যায়, তাহলে দেখা যাবে বহু অভিনেত্রী তখন বড় পর্দায় গান এবং নাচের জন্যে আত্মবিশ্বাসী ছিলেন না।

পরে, যখন তিনি তাঁর অন্য একজন সহকর্মী, জিনাত আমানকে নাচ ও গানে পারফর্ম করতে দেখেন, তখন তিনি অনুভব করেছিলেন যে, জিনাতের মতো তিনিও নাচতে পারেন। পারভীন বাবি এবং জিনাত আমান আশান্তি (১৯৮২) এবং আমির আদমি গরীব আদমি (১৯৮৫) ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন।

যদিও তাঁর প্রাথমিক ছবিগুলি বক্সঅফিসে সফল হয়নি। এরপরেই তিনি সাহসী পোশাক পরতে শুরু করেন। ১৯৭০-১৯৮০-এর দশকের গোড়ায়, জিনাত ও পারভিন পর্দার সবচেয়ে স্টাইলিশ পোশাক পরা মহিলা অভিনেত্রীদের মধ্যে একজন হয়ে ওঠেন। এরপর তাঁর স্টারডম বাড়ার সঙ্গে সঙ্গে, তিনি বুঝতে পেরেছিলেন, জনপ্রিয় হওয়ার জন্য তাঁকে প্রতিনিয়ত পুরুষ সহ-অভিনেতাদের বিপরীতে উপস্থিত হতে হবে, এবং তাঁদের সঙ্গে রোমান্স করতে হবে।

অভিনেত্রী একটি সাক্ষাৎকারে বলেছিলেন, “জিনাতকে যদি এটি করতে পারে তবে আমিও পারি।” এরপর থেকেই তাঁর মূলধারার কেরিয়ার শুরু হয়ে যায়। টাইম’স জুলাই সংখ্যার প্রচ্ছদে প্রথম বলিউড অভিনেত্রী হিসেবে কভারে বিকিনি দ্বারা সুসজ্জিত হয়ে ইতিহাস তৈরি করেছিলেন পারভিন। তখন তাঁর বয়স ছিল মাত্র ২৭ বছর।

তাঁর উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্রের মধ্যে রয়েছে কালা পাথর (১৯৭৯), দো অর দো পাঁচ (১৯৮০), শান (১৯৮০), ক্রান্তি (১৯৮১), কালিয়া (১৯৮১), নমক হালাল (১৯৮২), খুদ-দার (১৯৮৩), রাজিয়া সুলতান। (১৯৮৩) এবং কর্মযুধ (১৯৮৫)। তার শেষ ছবি ইরাদা (১৯৯১)। তবে অকালেই মৃত্যু হয় পারভিনের। ২০০৫ সালের ২০ জানুয়ারী মারা যান তিনি, তখন তাঁর বয়স ছিল মাত্র ৫০।

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি