চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আগাম জামিন চেয়ে হাইকোর্টে সৃজিত-পত্নী মিথিলা, শুনানি দুপুরে

নিজস্ব প্রতিনিধি: ই-কর্মাস প্রতিষ্ঠানের ইভ্যালির টাকা আত্মসাৎ ও প্রতারণা অভিযোগে আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া। সেই আগাম জামিন আবেদনের শুনানি হতে পারে আজ দুপুরে।

জানা গিয়েছে, রবিবারই বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আবেদন জানানো হয়েছে। এদিন মিথিলার আইনজীবী জানিয়েছেন, আজই তাঁদের আবেদনে শুনানি হবে। শুনানি করবেন আইনজীবী জেড আই খান পান্না ও আইনজীবী ইমতিয়াজ ফারুক।

উল্লেখ্য, গত ৪ঠা ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন ইভ্যালির গ্রাহক সাদ স্যাম রহমান। তিনি অভিযোগ জানিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় তিন অভিনেতা অভিনেত্রীদের বিরুদ্ধে। তাঁদের মধ্যে রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা, জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান খান ও শবনম ফারিয়া সহ ৯ জন। শুক্রবার ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান জানিয়েছেন, ইভ্যালির কাণ্ডে ৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, এমনকি যেকোন মুহূর্তে তাঁদেরকে গ্রেফতার করা হতে পারে। নজরদারিতে রয়েছেন তাঁরা। তিনি আরও জানান, ‘চটকদার বিজ্ঞাপন ও বেশি মুনাফার লোভ দেখিয়ে হাজারও গ্রাহককে পথে বসিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। এমন অভিযোগে মামলাটি করা হয়েছে।’

জানা গিয়েছে, তাহসান, মিথিলা ও ফারিয়া ইভ্যালির বিভিন্ন দায়িত্বে ছিলেন। কর্মকর্তা হিসেবে তাদের উপস্থিতি এবং প্রমোশনাল কর্মকাণ্ডের ওপর আস্থা রেখে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করেন সাদ স্যাম রহমান। তাঁর কাছ থেকে ৩ লাখ ১৮ হাজার প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে, যা তিনি এখনো ফেরত পাননি বলে অভিযোগ জানিয়েছেন ওই ব্যক্তি।

Published by:

Share Link:

More Releted News:

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ