চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পরনে খোলামেলা পোশাক, জন্মদিনে লালপরী সাজে পুরুষদের ঘুম কাড়লেন ‘ঝুমা বৌদি’

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: ভোজপুরি ইন্ড্রাস্ট্রিতে একসময় চুটিয়ে কাজ করেছেন সুন্দরী বাঙালি কন্যে অন্তরা বিশ্বাস। যদিও এই নামে তাঁকে খুব অল্প মানুষই চেনেন কারণ মোনালিসা(Monalisa) নামেই অভিনেত্রীর ব্যাপক পরিচিতি। বলিউডের একাধিক রিয়্যালিটি শোতে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে তাঁকে। স্টার প্লাসের ধারাবাহিক নজরের মাধ্যমে টেলিভিশনের দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন মোনালিসা। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সক্রিয় মোনালিসা। তাঁর লাস্যময়ী ফটোশুট ঝড় তোলে পুরুষ-হৃদয়ে।

আরও পড়ুনঃ বয়স এখনও হয়নি ১, ছোট্ট ছোট্ট হাতে মা শুভশ্রীর মেকআপ করতে ব্যস্ত খুদে ইয়ালিনি

আজ অভিনেত্রীর জন্মদিন। তবে তাঁর বয়স যেন উলটো পথে হাঁটা দিচ্ছে। এদিন আরও লাস্যময়ী অবতারে সোশ্যাল মিডিয়ায় ধরা দিলেন তিনি। জন্মদিনের বিশেষ ফটোশুটে(Birthday Special Photoshoot) তাঁর পরনে ছিল লাল রঙের ঝলমলে পোশাক। পোশাকের ডান দিকের অংশটি স্লিভলেস। পোশাকের দৈর্ঘ্য স্বল্প হওয়ার কারণে উন্মুক্ত হয়েছে অভিনেত্রীর নিম্নাঙ্গ। এছাড়া পোশাকের ফাঁকে দেখা গিয়েছে অভিনেত্রীর খোলা পিঠ। কখনও বসে কখনও বা দাঁড়িয়ে নানান ভঙ্গিতে ছবি তুলেছেন তিনি। এদিন হাসিমুখে কেক কাটতেও দেখা গিয়েছে মোনালিসাকে।

 

View this post on Instagram

 

A post shared by MONALISA (@aslimonalisa)

আরও পড়ুনঃ মানবিক তৃণমূল বিধায়ক, নিজের গাড়িতে বৃদ্ধকে পৌঁছে দিলেন হাসপাতালে

কমেন্ট বক্সে সকলেই অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া তাঁর সৌন্দর্যের প্রশংসা করতে দেখা গিয়েছে নেটিজেনদের। গোটা ভারতবর্ষের কাছে মোনালিসা হিসেবে পরিচিতি পেলেও বাঙালিদের কাছে তিনি আদুরে ‘ঝুমা বৌদি’। মাত্র একটি ওয়েব সিরিজ আর তাতেই বাজিমাত করে দিয়েছেন মোনালিসা। হইচই-এর ‘দুপুর ঠাকুরপো’ সিজন টু-তে ঝুমা বৌদির চরিত্রে রূপদান করেছিলেন মোনালিসা। সেও প্রায় বছর খানেক আগেকার কথা। তবুও বাঙালির কাছে ঝুমা বৌদি হিসেবে মোনালিসার জনপ্রিয়তা কমেনি এতটুকু। তবে উল্লেখযোগ্য বিষয়, জন্মদিনের ফটোশুটে মোনালিসার পাশে দেখা যায়নি স্বামী বিক্রান্তকে, হয়তো তিনি ছিলেন ক্যামেরার ওপারে। তবে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি বিক্রান্ত। পাওয়ার কাপল হিসেবেও যথেষ্ট পরিচিত এই যুগল।

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ খ্যাত অশ্নীর গ্রোভারের বায়োপিকে আমির খান? জল্পনা বলিউডে

চুপিসাড়ে শৈশবের প্রেমিকাকে বিয়ে করলেন গায়ক জুবিন, এত গোপনীয়তা কেন?

ওটিটি-তে নয়, বিতর্ক কাটিয়ে মে মাসেই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে সলমানের ‘মাতৃভূমি’

TRP-তে রাজ করছে ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’, ‘গঙ্গা’দের কী হাল?

১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবানের সংস্থার বিরুদ্ধে মামলা, তামান্নার আবেদন খারিজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ