আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

জীবনের সবচেয়ে দামী জিনিস আমার বাংলো ‘মন্নত’: শাহরুখ খান

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই প্রকাশিত হয়েছে ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বিশ্বের দশজন ধনী অভিনেতার নাম। যে তালিকায় চতুর্থস্থানে রয়েছেন শাহরুখ খান। রিপোর্ট অনুযায়ী, SRK-এর মোট সম্পত্তির পরিমাণ ৭৭০ মিলিয়ন ডলার। শাহরুখের পরেই অভিনেতা হলিউড সুপারস্টার টম ক্রুজের স্থান। আগামী ২৫ জানুয়ারী মুক্তি পাচ্ছে ‘পাঠান’। সুতরাং এখন প্রতিনিয়ত চর্চায় রয়েছেন বাদশা। চারবছর পর অভিনয়ে প্রত্যাবর্তন করছেন তিনি। ইতি মধ্যেই পাঠানকে নিয়ে বিতর্কে জেরবার। প্রথম গান ‘বেশরম রং’-নিয়েই যতো গণ্ডগোল। গানে দশটি দৃশ্যে কাঁচি চালাতেও হয়েছে।

অবশেষে ২৫ জানুয়ারী মুক্তি পাচ্ছে পাঠান। এপ্রিলে ওটিটিতে মুক্তি পাবে পাঠান। যাই হোক, সম্প্রতি রেডিও মির্চির সঙ্গে শাহরুখের একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে অভিনেতা প্রকাশ করেছিলেন যে, তাঁর জীবনের সেরা অলংকার হল তাঁর মুম্বইয়ের বাসস্থান মন্নত। জীবনের “সবচেয়ে দামি জিনিস” তিনি কিনেছিলেন। এসআরকে-এর কথায়, “আমি দিল্লি থেকে এসেছি। দিল্লিবাসীদের বাংলো থাকার ধারণা যুগ যুগ ধরে চলে আসছে। মুম্বইতে, সবাই মোটামুটি অ্যাপার্টমেন্টে বসবাস করে, কিন্তু দিল্লিতে, গরিব মানুষ ছাড়া মোটামুটি সবাই একটি ছোট বাংলোর মালিক। আমি যখন মুম্বইতে আসি, তখন আমি বিবাহিত এবং আমার স্ত্রী গৌরির সঙ্গে একটি ছোট অ্যাপার্টমেন্টে থাকতাম। আমার শাশুড়ি বলতেন, ‘তুমি এত ছোট বাড়িতে থাকো।’ অবশেষে, যখন আমি মন্নতকে দেখেছিলাম, মনে হয়েছিল যে দিল্লিওয়ালা কোঠি। শেষমেশ আমি এটিই কিনতে পেরেছিলাম।”

শাহরুখ প্রতি বছর তাঁর জন্মদিনে এবং ঈদ উপলক্ষে তাঁর মুম্বইয়ের বাড়ি মন্নতে ভক্তদের সঙ্গে সাক্ষাত করেন। গত বছর, এসআরকে-এর স্ত্রী গৌরী খান, মন্নতের প্রবেশদ্বারের নতুন নেমপ্লেট ডিজাইন করেছিলেন। যার ছবি পোস্ট করে গৌরী খান লিখেছিলেন, “আপনার বাড়ির প্রধান দরজা হল আপনার পরিবার এবং বন্ধুদের প্রবেশের জায়গা। তাই নাম প্লেট সবসময় ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে।” বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতাদের পরিসংখ্যানের তালিকায় আরও রয়েছেন, জেরি সিনফেল্ড, যিনি $1 বিলিয়ন সম্পদের মালিক। তিনি শীর্ষতম স্থানে রয়েছেন। টম ক্রুজ ৬২০ মিলিয়ন ডলার নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন। ফিল্ম প্রবীণ জ্যাকি চ্যান, জর্জ ক্লুনি এবং রবার্ট ডি নিরোও তালিকায় রয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

বিদেশের মাটিতে অন্তঃসত্ত্বা দীপিকাকে আগলে রাখছেন শাহরুখ খান, ভাইরাল ভিডিও

৬৭ বছর বয়সেও বিয়ে করতে রাজি ‘শক্তিমান’ মুকেশ খান্না, পাত্রি খুঁজে পেলেন?

ফ্রি’তে শাকিরাকে দেখার সুযোগ, গায়িকার কোপাকাবানা কনসার্টে ২০ লক্ষ ভক্তের ভিড়

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে চতুর্থবার হামলা, ফের কমেডিয়ানকে হুমকি

১০ লক্ষ টাকার বিলাসবহুল রিসোর্টে মেয়েকে নিয়ে ছুটি কাটালেন কিয়ারা-সিদ্ধার্থ, ভাইরাল ছবি

‘রাজা শিবাজি’ দেখতে চেয়েছিলেন আশা ভোঁসলে, স্মৃতিচারণ রীতেশ দেশমুখের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ