চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জাভেদ আখতারের মানহানির মামলায় কঙ্গনাকে হাজিরার নির্দেশ দিল মুম্বই কোর্ট

নিজস্ব প্রতিনিধিঃ জাভেদ আখতারের অবমাননা সংক্রান্ত মামলা থেকে অব্যহতি চেয়েছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। সম্প্রতি আন্ধেরির ম্যাজিস্ট্রেট আদালতে তাঁর বিরুদ্ধে জাভেদ আখতারের আবেদনের শুনানিতে উপস্থিত থেকে অব্যাহতি চেয়েছিলেন অভিনেত্রী। এরপর জাভেদ আখতারের আইনজীবী জয় ভরদ্বাজ আদালতে হাজির না হওয়ার জন্য অভিনেত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে। বরং তাঁর বদলে আদালতে হাজির হয়েছিলেন কঙ্গনার আইনজীবী রিজওয়ান সিদ্দিকী। এবং আগামী ৪ জুলাই আদালতে হাজির হবেন অভিনেত্রী এমনটাই জানা যাচ্ছে। ৪ জুলাই বিকেল ৪টায় ওই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে। 

এই ঘতনার সূত্রপাত সুশান্তের মৃত্যুর পরেই। ২০২০ সালের জুন মাসে সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যুর পরে, কঙ্গনা রানাউত একটি সাক্ষাৎকারে বলেন যে প্রখ্যাত গীতিকার বলিউডের “আত্মঘাতী গ্যাং” এর সঙ্গে যুক্ত। যারা ইন্ডাস্ট্রির একাধিক মানুষের জীবনকে শেষ করে অন্ধকারে ঠেলে দিয়েছে। এর পরেই জাভেদ আখতার ম্যাজিস্ট্রেট আদালতে কঙ্গনার বিরুদ্ধে মানহানির অভিযোগ দায়ের করেন।

বিবৃতি রেকর্ড করার সময় যাতে কোনও মিডিয়া উপস্থিত না থাকে এমন আর্জিও জানিয়েছিলেন কঙ্গনা। শুধু তাই নয় জাভেদ আখতারের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। যার বিবৃতি কঙ্গনা আদালতে হাজিরা দেওয়ার পরেই শোনা হবে বলে জানা যাচ্ছে। 

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ