চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আয়ুষ্মানের মুকুটে নয়া পালক, শিশুশ্রম নিয়ে সরব

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবসে, শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করা হোক, শিশুশ্রম বন্ধ করার প্রতিবাদে দীর্ঘদিন ধরে কাজ করছে ইউনিসেফ (Unicef)। এমনকী শিশুদের নিয়ে নানা ধরণের কাজ করে চলেছে তাঁরা প্রতিনিয়ত। এবার শিশু শ্রম বন্ধ করা হোক (World Campaign Ending Violence Agains Children), এবং শিশুদের নিয়ে নানা হিংস্রতাও বন্ধ করা হোক, এই প্রতিবাদী প্রচারের ইউনিসেফের ব্র্যান্ড আম্বাসাডার হলেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। তাঁরা তাঁদের বিশ্বব্যাপী সেলিব্রেটি অ্যাডভোকেট হিসাবে অন্তর্ভুক্ত করলেন আয়ুষ্মান খুরানাকে।

আর এত বড় দায়িত্ব পাওয়ার পর স্বাভাবিকভাবেই খুব আনন্দিত অভিনেতা। এই দায়িত্ব পেয়ে নায়ক বললেন, “শিশুরা স্কুল এবং মাঠে খেলা করবে সেটাই স্বাভাবিক, কোনও কর্মশালা, কারখানা, কৃষিক্ষেত্র বা গৃহশ্রমিক হওয়ার জন্যে তাঁরা জন্মগ্রহণ করেননি। আর এই শিশুশ্রমের কারণেই শিশুরা শিক্ষা, এবং নানা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। যা তাঁদের জীবনকে আরও বেশি ঝুঁকিপূর্ণ করে তুলছে।”

আয়ুষ্মান আরও বলেন, “বাচ্চাদের নিয়মিত স্কুলে যাওয়ার সুযোগ রয়েছে, এমনকী বড় হয়ে তাঁরাই দেশের ভবিষ্যত। কিন্তু শিশুশ্রম এবং দারিদ্র্যতার কারণে তাঁদের ভবিষ্যতের অবসান ঘটছে। তাই শিশুশ্রম বন্ধ করতে আমাদের প্রত্যেকের ভূমিকা পালন করতে হবে। আমাদের সবাইকেই শিশুশ্রম বন্ধ করার জন্য উপযুক্ত পদক্ষেপ নিতে হবে।” নায়কের মতে, যে কোনো মূল্যে ঝুঁকিপূর্ণ কাজের থেকে শিশুদের রক্ষা করা উচিত। এমনকী এই শিশুশ্রম সমাজ থেকে কী করে নির্লিপ্ত হবে সেই উপায়ও বাতলে দিলেন নায়ক। এই প্রসঙ্গে তিনি বললেন, “শিক্ষা এবং সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিতে শিশুদেরকে নিযুক্ত করতে সেই সমস্ত গরিব শিশুদের পরিবারকে সহায়তা করুন। এছাড়া শিশুশ্রমের দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব সম্পর্কে সবাইকে সচেতন করুন। যদি শিশুশ্রমিক বা অন্য কোনও শিশুর কষ্ট আপনার চোখে পড়ে তৎক্ষণাৎ চাইল্ডলাইন 1098 নম্বরে কল করুন।” কাজের ফ্রন্টে, আয়ূষ্মানের পরবর্তী কাজ অনুরাগ কাশ্যপের ‘ডক্টর জি’ এবং চলচ্চিত্র নির্মাতা আনন্দ এল. রাইয়ের ‘অ্যাকশন হিরো’।

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ