চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘হিন্দুদের আঘাত করে ছবি তৈরি নয়’, রণবীরকে উপদেশ রামানন্দ সাগরের নাতির

নিজস্ব প্রতিনিধি: গতবছর মুক্তি পেয়েছিল দক্ষিণী সুপারস্টার প্রভাস এবং কৃতি স্যাননের ‘আদিপুরুষ’। পৌরাণিক ধর্মগ্রন্থ রামায়ণের প্রেক্ষাপটে তৈরি হয়েছিল ছবিটি। কিন্তু ছবি মুক্তির পর থেকেই শুরু দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। ছবির ভুলভাল সংলাপ, নিম্নমানের ভিএফএক্স, তারকা দের পোশাক, সবটা নিয়েই তুমুল বিতর্ক শুরু হয়েছিল। সঙ্গে হিন্দু ধর্মের অবমাননার দায়ে একাধিক মামলাও দায়ের হয়েছিল ছবির নির্মাতাদের বিরুদ্ধে। যার দরুন তড়িঘড়ি সিনেমা হল থেকে সরিয়ে নেওয়া হয় ৫০০ কোটিতে নির্মিত ছবিটিকে। এমনকী ছবি ওটিটি প্ল্যাটফর্মেও বেশিদিন রাজত্ব করতে পারেনি। এবার বলিউডে তৈরি হচ্ছে ‘রামায়ণ’। এটাই এখন ট্রেন্ডিং। নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ নিয়ে দর্শকমহলে যেমন উচ্চমানের প্রত্যাশা রয়েছে, তেমনি রয়েছে ভয়ও। আবারও বিতর্কিত আদিপুরুষের মতো একই ঘটনা ঘটবে না তো! যদিও দর্শকদের অনেক আগেই এ বিষয়ে নিশ্চিত করেছেন পরিচালক নীতেশ তিওয়ারি।

তাই ছবিটি একেবারে নিখুঁতভাবে সাজাচ্ছে কিংবদন্তি পরিচালক। যার হাতে তৈরি একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্র উপহার পেয়েছে বলিউড। ছবির বিষয়ে অনেক আপডেট এসেছে। যেমন, ছবির প্রধান তারকা হচ্ছেন, রণবীর কাপুর, সাই পল্লবী, অরুণ গোভিল, সানি দেওল, KGF তারকা যশ প্রমুখ। ইতিমধ্যেই তারকা কাস্টের শুটিংয়ের একাধিক দৃশ্য ভাইরাল হয়েছে। আর রণবীরও রামের ভূমিকায় অভিনয়ের জন্যে লাগামছাড়া প্রশিক্ষণ নিচ্ছেন। ছবিটি বলিউডে সবচেয়ে প্রতীক্ষিত চলচ্চিত্রগুলির মধ্যে একটি হতে চলেছে। কিন্তু আবারও ডোবাবে নাতো এই ছবি? সম্প্রতি প্রশ্ন তুললেন রামানন্দ সাগরের নাতি অমৃত সাগর। রামানন্দ সাগর, যিনি জনপ্রিয় ভারতীয় ধারাবাহিক রামায়ণ পরিচালনা ও প্রযোজনা করেছিলেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অমৃত সাগর, সত্যই কি ভগবান রামের জীবন নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা উচিত, সেই বিষয়ে মন্তব্য করেছেন।

তাঁর মতে, “আমি মনে করি যে রামায়ণ সবার তৈরি করা উচিত, কেন নয়? রামায়ণের উপর কারো কপিরাইট নেই। তবে এটি সৎভাবে করুন। বাজে মনোভাব নিয়ে রামায়ণ তৈরি করার চেষ্টা করবেন না। এটি রামের গল্প, তাই এটির শিরোনাম রামায়ণ। যা বহু বছর আগে লেখা হয়েছে এবং একটি ধর্মগ্রন্থ হিসাবে গৃহীত হয়েছে। তাই এটি পরিবর্তন করা, বাইবেল পরিবর্তন করার চেষ্টা করার মতো। এটি ধর্মবিশ্বাস। আপনি এই ধরনের জিনিস করবেন না আশা করি। পাঠ্যটিকে অনুসরণ করুন এটি লেখা হয়েছে এবং তারপর সেই কাঠামোর মধ্যে আপনার সৎ কাজ দেওয়ার চেষ্টা করুন। মধে রাখবেন লোকের অনুভূতিতে আঘাত করতে পারবেন না।” যদিও রণবীর কাপুরের নেতৃত্বাধীন রামায়ণের নির্মাতারা এখনও আনুষ্ঠানিকভাবে ছবিটি মুক্তির ঘোষণা করেননি, সেট থেকে অভিনেতাদের ফাঁস হওয়া ছবি দেখে মনে হচ্ছে ছবির কাজ জোরকদমে চলছে। উপরন্তু, রণবীর কাপুরের ফিটনেস প্রশিক্ষক প্রায়শই ভগবান রামের ভূমিকার প্রস্তুতিতে অভিনেতার কঠোর ফিটনেস রুটিনের ভিডিও শেয়ার করেন।

Published by:

Share Link:

More Releted News:

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ