চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মায়োসাইটিসের চিকিৎসায় কী এবার আয়ুর্বেদিক পদ্ধতি অবলম্বন করছেন সামান্থা 

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দক্ষিণী চলচিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। সম্প্রতি জানা গিয়েছে সামান্থা বিরল অসুখ মায়োসাইটিসে (Myositis) আক্রান্ত। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজেই এই কথা জানিয়েছিলেন অভিনেত্রী। পরবর্তীকালে অভিনেত্রী তাঁর শারীরিক অবস্থার সম্পর্কে জানাতে গিয়ে জানিয়েছিলেন, তাঁর শারীরিক অবস্থা বিপদজনক নয়। এবং অসুস্থতার বিরুদ্ধে লড়াই চালাতে প্রস্তুত অভিনেত্রী। এবার সামান্থার অসুস্থতার প্রসঙ্গে আবারও গুঞ্জন ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে সামান্থা নাকি এই বিরল অসুখের চিকিৎসায় আয়ুর্বেদিক (Ayurveda) চিকিৎসা পদ্ধতি অবলম্বন করছেন।  

একটি বৈদুতিন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সামান্থা হায়দ্রাবাদে শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধির জন্য থেরাপি করাচ্ছেন। এবং একই সঙ্গে বিরল এই রোগের চিকিৎসায় তিনি ভারতের ঐতিহ্যবাহী আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি অবলম্বন করার কথা ভাবছেন। এই কারনেই অভিনেত্রী ভালো আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্রের খোঁজ করছেন বলেও শোনা গিয়েছে। এমনকি তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছ বলেও গুজব ছড়ায়। যদিও এই খবর অস্বীকার করেছেন অভিনেত্রীর মুখপাত্র।

উল্লেখ্য এর আগেও সামান্থার অসুস্থতার প্রসঙ্গে গুজব ছড়িয়ে পড়ে। শোনা যায় সামান্থার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছ। এমনকি সেইসময় সামান্থার প্রাক্তন স্বামী নাগা চৈতন্যও অভিনেত্রীর জন্য উদ্বেগ প্রকাশ করেন। এই গুজবের পরিপ্রেক্ষিতে অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানিয়েছিলেন, “আমি এটা পরিস্কার করে জানিয়ে দিতে চাই যে আমার শারীরিক অবস্থা ঝুঁকি পূর্ণ নয়। আমি দেখছি অনেক জায়গায় লেখা লিখি যে হচ্ছে যে আমার অবস্থা ক্রিটিক্যাল। কিন্তু তা নয় আমি এখনও লড়াই করার জন্য বেঁচে আছি। আমি মরে যাইনি”। তিনি আরও জানিয়েছিলেন চিকিৎসা চলছে এবং এই চিকিৎসা পদ্ধতি একটু সময় সাপেক্ষ। তবে আমার চিকিৎসকরা আশাবাদী যে আমি খুব দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠব”।

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ