চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘পাঠান’-র শুটিং শেষে এবার আতলির সঙ্গে জুটি বাঁধবেন বাদশা

নিজস্ব প্রতিনিধিঃ বহু দিন ধরেই শোনা যাচ্ছিল ‘পাঠান’-র শুটিং সেরেই দক্ষিণী পরিচালক আতলির সঙ্গে জুটি বাঁধবেন কিং খান। এবার সেই জল্পনা সত্যি হতে চলেছে। যদিও বরাবরের মত আগামী কাজ নিয়েও কোনও রকম ভাবে মুখ খোলেননি শাহরুখ। তবে সম্প্রতি সুপারস্টার বিজয়ের ‘বিস্ট’ ছবির ট্রেলার নিয়ে বলতে গিয়ে পরিচালক আতলির সঙ্গে আগামী কাজ নিয়ে খানিক ইঙ্গিত দিয়েছেন শাহরুখ। তবে আপাতত একটি ছবির শুটিং সেরে দেশে ফিরেছেন তিনি।

যশরাজ ফিল্মসের ‘পাঠান’ ছবির মাধ্যমেই চার বছর পর ফের পর্দায় ফিরছেন শাহরুখ। আর শাহরুখ ভক্তরা এই ছবির জন্য বহুদিন ধরেই অপেক্ষা করে আছেন। বেশ কিছুদিন আগে স্পেনে শুটিং চলাকালীন শুটিং স্পট থেকেই বেশ কিছু ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেখানেই কিং খানের লুক দেখে তাঁকে ছবিতে দেখার জন্য রীতিমত প্রহর গোনা শুরু করে দিয়েছে তাঁর ভক্তরা।

এবার আরও এক চমক নিজের ভক্তদের উপহার দিলেন শাহরুখ। টুইট করে ছবি বিস্ট’র পুরো টিমকে শুভেচ্ছা জানিয়েছেন। এবং টুইটের ক্যাপশনে প্রথম লাইনেই বলেছেন পরিচালক আতলির সঙ্গে বসে রয়েছি। জানা যাচ্ছে আতলির এই ছবিতে নয়নতারা ও সানিয়া মালহোত্রার সঙ্গে অভিনয় করবেন  শাহরুখ। খলনায়কের ভূমিকায় রয়েছেন দক্ষিণী সুপারস্টার রানা দগ্গুবাতি। ছবিতে দ্বৈত ভূমিকায় থাকবেন শাহরুখ। তবে এখনও পর্যন্ত ছবিটি নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। 

Published by:

Share Link:

More Releted News:

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ