চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘কাশীর প্রতিটি ধুলোকণায়, বাতাসে মিশে রয়েছেন শিব’ জ্ঞানবাপি নিয়ে সরব কঙ্গনা

নিজস্ব প্রতিনিধি: জ্ঞানবাপি মসজিদ মামলা বিয়ে উত্তাল উত্তরপ্রদে। তারই মধ্যে বুধবার বারাণসীর মন্দির দর্শনে এসেছিলেন ‘ধাকড়’ (Dhakad) অভিনেত্রী কঙ্গনা রানাউত (kangana ranaut)। মূলতঃ, গঙ্গার তীরে একটি ভ্রাম্যমাণ বিশাল পর্দায় তাঁর অভিনীত ‘ধাকড়’ ছবির গান প্রকাশ করতেই তিনি বারাণসীতে এসেছিলেন। আপনারা যারা জানেন না, তাঁদের জানিয়ে রাখি, গত ১৭ মে, সুপ্রিম কোর্ট বারাণসী প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন যে, জ্ঞানবাপি মসজিদ কমপ্লেক্সের ভেতর থেকে যে ‘শিবলিঙ্গ’ পাওয়া গেছে সেই মূর্তিকে রক্ষা করতে। এছাড়া, সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও নির্দেশ দিয়েছেন, এই কারণে যেন ‘নামাজ’ পড়ার জন্য মুসলমানদের মসজিদে প্রবেশে যাতে বাধা না দেওয়া হয়।

আগামী ২০ মে ‘ধাকড়’ মুক্তির আগেই পবিত্র ঈশ্বরের ধামে অভিনেত্রী আশীর্বাদ নিতে এসেছিলেন। যাতে তাঁর সবকিছু শুভ হয়। এমনকী তিনি আলাদা করে গঙ্গা আরতির আয়োজনও করেছিলেন। তবে এখন পরিস্থিতি অগ্নিদগ্ধ। এই বিতর্কের বিষয়েও প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী। এই প্রসঙ্গে কঙ্গনা সাংবাদিকদের বলেন, “মথুরার প্রতিটি কণায় ভগবান কৃষ্ণ এবং অযোধ্যার প্রতিটি কণায় ভগবান রাম রয়েছে। ঠিক একইভাবে, কাশীর প্রতিটি ধুলোকণা এবং বাতাসে ভগবান শিব রয়েছেন। তাই ভগবানের কোনও কাঠামোর প্রয়োজন নেই, তিনি প্রতিটি জায়গায় থাকেন। তাই আলাদা করে তার আলাদা জায়গা তৈরি করার দরকার নেই। বৃথাই একটা কাঠামো নিয়ে এত শোরগোল। হর হর মহাদেব।” বলিউডের বাঘিনী তিনি, কোনও বিষয়ে কঙ্গনা মনের কথা বলতে দ্বিধা বোধ করে না। এর জন্য তিনি অনেকবার বিপাকেও পড়েছিলেন, কিন্তু তাতে কিছু আসে যায়না তাঁর।

এদিকে, তাঁর অভিনীত ধাকাড় ছবির টাইটেল গানটি সম্পর্কে বলতে গিয়ে অভিনেত্রী বলেন, “আমরা আমাদের প্রচারমূলক প্রচারণার শেষ পর্যায়ে রয়েছি। এই ছবিতে এজেন্ট অগ্নিকে একটি অপ্রতিরোধ্য শক্তি হিসাবে প্রদর্শন করেছে, যে কখনই বলতে পারে না- ডাই অ্যাটিটিউড। এখানে আমার বাস্তবিক চারিত্রিক দৃঢ়তা এবং আমার ক্ষমতা সবটাই এজেন্ট অগ্নিকে দেওয়া হয়েছে।” হ্যাঁ, এই ছবিতে তিনি একজন সিক্রেট এজেন্ট অগ্নির ভূমিকায় অভিনয় করবেন।

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ