গায়কের বাড়িতে হানা বিষ্ণোই গ্যাংয়ের? গুলি চালানোর ঘটনায় কানাডায় ধৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রমশ মুম্বই নগরীর তারকাদের ত্রাসে পরিণত হচ্ছেন লরেন্স বিষ্ণোই(Lawrence Bishnoi) এবং তাঁর বহুল চর্চিত বিষ্ণোই গ্যাং(Bishnoi Gang)। সলমান খানের(Salman Khan) সঙ্গে তাঁর শত্রুতার খবর এখন টক অফ দ্যা টাউন। তবে শুধু মু্ম্বই বললে ভুল বলা হবে, কারণ লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে গোটা বিশ্ব জুড়েই। সম্প্রতি ঘটে যাওয়া বেশ কয়েকটি ঘটনায় সেই প্রমাণ মিলেছে। মাস খানেক আগে ১লা সেপ্টেম্বর তারিখে ভারতীয় বংশোদ্ভুত কানাডিয়ান গায়ক এপি ঢিলোনের কানাডার বাড়িতে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। পরের দিন দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার রোমহর্ষক ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসে। কানাডার বুকে ঘটে যাওয়া এই ঘটনার চক্রান্তকারী হিসেবে উঠে এসেছিল বিষ্ণোই গ্যাংয়ের নাম। এর অন্যতম কারণ, এপি ঢিলোনের(AP Dhillon) সঙ্গে সলমান খানের ঘনিষ্ঠতা। ঢিলোনকে আক্রমণ করেই হয়তো সলমানকে ভয় দেখাতে চেয়েছেন লরেন্স বিষ্ণোই, এমনটাই মনে করা হচ্ছিল।

আরও পড়ুনঃ রাশিয়াকে সহযোগিতা করায় ভারতের প্রতি নিষেধাজ্ঞা আরোপ আমেরিকার 

অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে সেই সময় এই হামলার দায় স্বীকার করেছিল লরেন্স বিষ্ণোই গ্যাং। তবে হাত পা গুটিয়ে বসে থাকেনি কানাডার পুলিশ। এই ঘটনার জেরে ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে।‌ ধৃতের নাম অভিজিৎ কিংরা। আজ অভিজিৎকে আদালতে পেশ করবে কানাডার পুলিশ। এদিকে এই ঘটনায় সঙ্গে যুক্ত আরেক ব্যক্তির নাম বিক্রম শর্মা। সে আপাতত পলাতক। বিক্রম ভারতে পালিয়ে গিয়ে থাকতে পারে বলে দাবি করেছে কানাডার পুলিশ। বিক্রম শর্মার নামেও জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা।

আরও পড়ুনঃ সতর্ক হোন, ক্রেডিট কার্ড থেকে রান্নার গ্যাস, শুক্র থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম

প্রসঙ্গত উল্লেখ্য, হরদীপ সিং নিজ্জরের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে ভারত-কানাডার পারস্পরিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। এই আবহে কানাডার বুকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দাপাদাপি দুই দেশের মধ্যে সংঘাত আরও বাড়িয়ে তুলছে। তবে আইন মেনেই অভিজিৎ কিংরার উপযুক্ত শাস্তি হবে এবং বিক্রম শর্মার খোঁজে তদন্ত চালিয়ে যাচ্ছে কানাডার পুলিশ।

বড় ধাক্কা! তরুণ তেজপালকে ২ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সংস্কৃতি নারীর মনে থাকে, পোশাকে নয়’, রাখির বিজ্ঞাপন বিতর্কে মুখ খুললেন কৃতি শ্যানন

৩ বছর বয়সী শিশুকে ধর্ষণ-হত্যার ঘটনায় উত্তাল নেপাল, দেশজুড়ে বিক্ষোভ

‘সবার ঘুম ভাঙিয়ে দেব,’ নাম না করে ঋতব্রতদের হুঁশিয়ারি কল্যাণের

প্রেমের টানে বাংলাদেশ থেকে হাবড়ায় যুবতী, প্রেমিক বিয়েতে আপত্তি জানাতেই ধুন্ধুমার

SIR মামলায় বড় উদ্বেগ সুপ্রিম কোর্টের, ৩৮ লক্ষ আবেদনের নিষ্পত্তি নিয়ে প্রশ্ন

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবিতে প্রাণ হারালেন পাঁচ ম‍ৎস্যজীবী

চিনির দামে লাগাম টানতে কড়া পদক্ষেপ কেন্দ্রের, আমদানির নিয়মে বদল

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

১,৫০০ কর্মী নিয়ে সভা করতে তৃণমূলের দুই গোষ্ঠীকে নির্দেশ হাইকোর্টের

দলবদল নিয়ে কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস ধরাল শীর্ষ আদালত

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব