বলিউডে ফাওয়াদ খানের প্রত্যাবর্তন নিয়ে মুখ খুললেন সুস্মিতা সেন

তবে এই বিষয়ে নিজের মতামত প্রকাশ করেছেন প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী সুস্মিতা সেন। সম্প্রতি প্রাক্তন প্রেমিক রোহমান শলের সঙ্গে একটি অনুষ্ঠানে গিয়েছেন সুস্মিতা সেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুলওয়ামা ঘটনার পর পাকিস্তান তারকাদের জন্যে ভারতের দরজা বন্ধ ছিল। সেই কারণে ‘রাইজ’-এর প্রচার করতে পারেননি পাকিস্তানি নায়িকা মাহিরা খান। তবে পাকিস্তানের একাধিক তারকা বলিউডে বেশ নাম কামিয়ে নিয়েছিলেন। যার মধ্যে একজন ফাওয়াদ খানও। এছাড়াও পাক-গায়ক আতিফ আসলামেরও ভারতে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। যাই হোক, সম্প্রতি পাকিস্তানি তারকাদের জন্যে খুলেছে ভারতের বন্ধ দরজা। খুব শীঘ্রই ভারতে মুক্তি পাবে ফাওয়াদ খানের ছবি। ভারতীয়দের কাছে ব্যাপক জনপ্রিয় তিনি। যাই হোক, টানা নয় বছর পর হিন্দি সিনেমায় ফিরছেন ফাওয়াদ খান। উত্তেজিত ভক্তরা। যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি ফাওয়াদ।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ফাওয়াদের ছবি ‘আবির গুলাল’ -এর টিজার। এরপর থেকেই ভারতে প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনায় রয়েছেন ফাওয়াদ খান। ছবিতে অভিনেতার সঙ্গে জুটি বেঁধেছেন বাণী কাপুর। আর টিজার রিলিজের পরেই ফাওয়াদ খানের ভারতীয় ছবিতে প্রত্যাবর্তনের বিষয়ে আন্দাজ করছেন ভক্তরা। পাশাপাশি ভারতে পাকিস্তানি শিল্পীদের প্রত্যাবর্তন নিয়েও প্রশ্ন উঠছে। তবে এই বিষয়ে নিজের মতামত প্রকাশ করেছেন প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী সুস্মিতা সেন। সম্প্রতি প্রাক্তন প্রেমিক রোহমান শলের সঙ্গে একটি অনুষ্ঠানে গিয়েছেন সুস্মিতা সেন। সেখানেই তাঁকে তিনি পাক-অভিনেতা ফাওয়াদ খানের প্রত্যাবর্তনের বিষয়ে জিজ্ঞাসা করা হয়।

সেখানে তিনি জানিয়েছেন, ‘দেখুন, আমি এসব কিছু জানিনা। আমি শুধু জানি প্রতিভা এবং সৃজনশীলতার কোনও সীমানা নেই। এটা হওয়া উচিতও নয়। প্রতিটি ক্ষেত্রেই সৃজনশীলতার প্রয়োজন রয়েছে। এর জন্যে কোনও সীমা থাকা উচিত নয়।’ এরপর সুস্মিতা সেনকে জিজ্ঞাসা করা হয় যে, তিনি কি কখনও পাকস্তানি ছবিতে অভিনয় করতে চান? এর জবাবে সুস্মিতা সেন বলেন, ‘আমি সবসময়ই একটি ভাল ছবি করতে চেয়েছি। ভবিষ্যতে ও করব। কিন্তু সেটা কোন দেশের তা বিবেচ্য নয়। আমি ভাল কাজ করতে চাই।’ কাজের ক্ষেত্রে, সুস্মিতার হাতে বর্তমানে কোনও প্রকল্প নেই। আর আবির গুলাল ছবিটি প্রযোজনা করছেন বিবেক আগরওয়াল এবং ফিরোজ খান। ছবিটি ৯ মে মুক্তি পেয়েছিল। ফাওয়াদ খানকে শেষবার ভারতীয় ছবি রণবীর কাপুর এবং অনুষ্কা শর্মার সঙ্গে ‘Aye Dil hain Mushkil’-এ দেখা গিয়েছিল।

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

পাকিস্তান বোর্ডের সঙ্গে আইনি লড়াইয়ে জোর ধাক্কা ক্রিকেটার মহম্মদ রিজওয়ানের

বেআইনি নির্মাণের অভিযোগে ক্যানাল ইস্ট রোডে তিনতলা ভবনে অভিযান চালাল সিবিআই

চিকি‍ৎসক আদালতে, ডাক্তার সেজে রুগীদের প্রেসক্রিপশন লিখছেন গাড়ির চালক, ভাইরাল ভিডিও

গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

মহিলারাই আবাস যোজনার মালিক, নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

দু’মাস আগে নিখোঁজ, অবশেষে নদিয়ায় খোঁজ মিলল উত্তরপ্রদেশের কিশোরের

‘অসাধারণ-অতুলনীয় নেতা’, মোদির জন্মদিনে সৌরভের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

পানশালার নর্তকীদের ঠুমকো নাচে মজে দুই উর্দিধারী, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ, ফের কি জেলের ঘানি টানতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে?

পুলিশকে টেনে বের করে পেটানোর হুমকি, কাঠগড়ায় হরিণঘাটার বিজেপি বিধায়ক