চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মঞ্চে বক্তৃতা চলাকালীন এক ভক্তের দ্বারা মারাত্মক আক্রমনের শিকার বিজয়

নিজস্ব প্রতিনিধি: সেলিব্রিটিদের নিয়ে ভক্তদের সবসময়ই একটু বেশিই উত্তেজনা চলে। নিজের প্রিয় তারকাকে সামনাসামনি দেখলে অনেকেই আবেগ সামলাতে পারেনা। ফলে ঘটিয়ে ফেলেন নানারকম দুর্ঘটনা। এমন উদাহরণ প্রায়শই আমাদের চোখের সামনে তুলে ধরছে সোশ্যাল মিডিয়া। এবার এরকমই কয়েকজন নাছোড়বান্দা ভক্তের পাল্লায় পড়লেন তেলেগু সুপারস্টার বিজয় দেবরাকোন্ডা। তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ হলেন বিজয়, যিনি প্রচুর ফ্যান ফলোয়িং উপভোগ করেন। সম্প্রতি অভিনেতা তাঁর ভাই আনন্দ দেবরাকোন্ডা অভিনীত ‘বেবি’ সিনেমার সাফল্য উদযাপনের একটি ইভেন্টে অংশ নিয়েছিলেন। আর সেখানেই ঘটে গেল বিপত্তি।

অভিনেতার একজন উৎসাহী ভক্ত সোজাসুজি মঞ্চে উঠে গিয়ে তাঁর স্পর্শ করার চেষ্টা করলে অভিনেতা রীতিমতো অপ্রস্তুতে পড়ে যান। আর সেই ভক্ত তখন বিজয় দেবারকোন্ডাকে ধাওয়া দিতে শুরু করেন। অভিনেতার ফ্যান পেজ থেকে সম্প্রতি ভিডিওটি পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, মঞ্চের কেন্দ্রে দাঁড়িয়ে বিজয় একটি নীল কুর্তা-পাজামা পরে ভাইয়ের ছবি বেবি-এর সাফল্য সভায় বক্তৃতা দিতে শুরু করেন। তখনই এক পর্যায়ে, একজন উত্সাহী ভক্ত বিজয়ের পা ছুঁতে সোজাসুজি মঞ্চে উঠে পড়ে।

তখনই সেখানকার নিরাপত্তারক্ষীরা দৌড়ে এসে বিজয়কে রক্ষা করে। হতবাক হয়ে বিজয় পিছন দিকে চলে গিয়েছিলেন কারণ তিনি ওই ব্যক্তির দ্বারা স্পর্শ এড়াতে চেয়েছিলেন। কয়েক মিনিটের মধ্যেই নিরাপত্তারক্ষীরা হস্তক্ষেপ করে। ভিডিওটি ভাইরাল হওয়া মাত্র অনেকেই বিজয়কে নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। কেউ কেউ নিরাপত্তার ত্রুটি নিয়ে প্রশ্ন তুলেছেন। বিজয়কে পরবর্তীতে কুশিতে দেখা যাবে, যেখানে তিনি জুটি বেঁধেছেন সামান্থা রুথ প্রভুর সঙ্গে। ছবিটি ১ সেপ্টেম্বর, প্রেক্ষাগৃহে মুক্তি পাবে৷ বিজয়ের শেষ ছবি, অনন্যা পান্ডের সঙ্গে হিন্দি-তেলেগু দ্বিভাষিক লাইগার বক্স অফিসে টক্কর দেয়। ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়েছিল।

Published by:

Share Link:

More Releted News:

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ