চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মৃত্যুর পরেও বেঁচে থাকতে চান বিজয়, মায়ের সঙ্গে অঙ্গদানের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি: বিজয় দেবেরকোন্ডার বলিউডে আত্মপ্রকাশের প্রথম ছবি ‘লাইগার’ চরম উন্মাদনার সঙ্গে গোটা বিশ্বব্যাপী মুক্তি পেলেও, বক্সঅফিসে ডাহা ফেইল করেছে এই ছবি। পুরি জগন্নাথ পরিচালিত এই ছবি গোটা বিশ্বজুড়ে ৫০ কোটি আয় করতেও ব্যর্থ হয়েছে। তবে লাইগার-এর ব্যর্থতা অভিনেতা বিজয়ের কেরিয়ারেও চরম ক্ষতি। লাইগারের শ্যুটিংয়ের সময় পিঠে মারাত্মক চোট নিয়ে কিছুদিন লাইমলাইট থেকে দূরে ছিলেন দক্ষিণী সুপারস্টার।

তবে দিন কয়েক আগেই এই আঘাত থেকে সেরে মূল স্রোতে ফিরেছেন তিনি। এরই মধ্যে শোনা গিয়েছিল, অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র ২’-এ নাকি অংশ নিয়ে পারেন বিজয়। যদিও এই বিষয়ের কোনো সত্যতা যাচাই করা হয় নি। সম্প্রতি, বিজয় দেবেরকোন্ডা মৃত্যুর পর মানুষের অঙ্গদান প্রক্রিয়াকে উৎসাহ দেওয়ার জন্যে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, আর সেখানে গিয়ে অঙ্গদানের মতো একটি মহান কাজের আভিজাত্য সম্পর্কে নিজের কিছু সিদ্ধান্ত ব্যক্ত করেন। এর আগেও দেবেরকোন্ডা, এই ধরনের কল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ নিয়েছিলেন, ওই অনুষ্ঠানে তিনি নিজেও নিজের অঙ্গদান করার প্রতিশ্রুতি দিয়েছেন।

অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে, দেবেরকোন্ডা বলেন, “ডাক্তাররা আমাকে বলেন যে অনেক অস্ত্রোপচার শুধুমাত্র দাতাদের কারণেই হয়। এটা অবিশ্বাস্য যে অনেক মানুষ মানসিকতার নিরিখেও অঙ্গদান করেন। এটি খুব মহান কাজ। আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছি, আমি মৃত্যুর পর আমার সমস্ত অঙ্গদান করে যাব। আমার পরে কারও শরীরের অংশ হিসেবে বেছে থাকতে পারবো। আমি দাহ করে আমার অঙ্গ-প্রত্যঙ্গ নষ্ট করার কোন মানে দেখি না। আমি ফিট থাকি এবং নিজেকে সুস্থ রাখি সর্বদা। আমার মাও অঙ্গদান করার জন্য নিবন্ধন করেছেন। এটি এমন একটি সুন্দর কাজ যা, যা আপনি মৃত্যুর পরেও এই সুন্দর পৃথিবীতে এই প্রক্রিয়ার মাধ্যমে বেঁচে থাকতে পারবেন। আমি প্রত্যেককে অঙ্গদানের জন্যে উন্মুক্ত হতে উৎসাহিত করি।”

নায়কের এই দৃষ্টিভঙ্গি নেটপাড়ায় দারুণ সাড়া ফেলে দিয়েছে। ভক্তরা তাঁর থেকে অনুপ্রাণিতও হয়েছেন। একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন,”বিজয় দেবেরকোন্ডা একজন বড় হৃদয়ের মানুষ। অঙ্গ দান করা কোন ছোট জিনিস নয়, ভাই।” কাজের ফ্রন্টে, বিজয় দেবেরকোন্ডাকে শেষ দেখা গিয়েছিল বক্সিংফিল্ম, লাইগারে। এই ছবির ব্যর্থতার পরে অভিনেতা এবং পরিচালকের মধ্যে একটি ফাটলের সৃষ্টি হয়েছিল। বিজয় দেবেরকোন্ডা কে পরবর্তীতে কুশির ছবিতে সামান্থার সঙ্গে দেখা যাবে।

Published by:

Share Link:

More Releted News:

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ